Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রধানমন্ত্রী কি নিরুদ্দেশ ? মণিপুর নিয়ে মোদিকে ঠেস শশীর

প্রধানমন্ত্রী কি নিরুদ্দেশ ? মণিপুর নিয়ে মোদিকে ঠেস শশীর

Online Desk জুলাই 22, 2023
Shashi-panja.jpg

শেখ এরশাদঃ প্রধানমন্ত্রী কি নিরুদ্দেশ ? উনি বিদেশ যেতে পারেন, মন কি বাতে ভাষণ দিতে পারেন আর মণিপুরে যেতে পারেন না ? এমনই চাঁচাছোলা ভাষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের মুখপাত্র শশী পাঁজা। পাশাপাশি তার প্রশ্ন মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী কেন এখনও পর্যন্ত সেরাজ্যের মুখ্যমন্ত্রীকে সরিয়ে দিলেন না। প্রধানমন্ত্রী কি রাজধর্ম পালন ভুলে গেলেন ?
এদিন জাতীয় মহিলা কমিশনকেও একহাত নেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন আমরা আতঙ্কিত,দেশবাসী জানতে চায় নিগ্রিহীত মহিলারা কেমন আছেন, কোথায় আছেন ?
পাশাপাশি এদিন মালদা নিয়ে বিজেপি নেতা অমিত মালব্যের টুইটেরও জবাব দেন শশী পাঁজা। তিনি বলেন বিজেপি মিথ্যা বলছে। মালদার ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। মালদার বিশাল হাট থেকে চুরি করার সময় ২ মহিলাকে ধরে ফেলেন এলাকার মহিলা দোকানীরাই। দুদল মহিলার মধ্যে ধ্বস্তাধ্বস্তি হয় মাত্র। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত শুরু হয়েছে। চুরির অভিযোগ নিয়ে দু দল মহিলার মধ্যে বচসা ও ধস্তাধস্তিকে রাজনৈতিক রঙ দিতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি বলেও অভিযোগ করেন শশী।
অভিষেকের বিজেপি নেতা-নেত্রীদের বাড়ি ঘেরাও প্রসঙ্গে এদিন শশী পাঁজা বলেন আসলে ওরা মানুষের জন রোষকে ভয় পেয়েছে। মুখ্যমন্ত্রী তো পরে বলেইছেন নেতা নেত্রীদের বাড়ির ১০০ মিটার দুরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখানো হবে। শান্তিপূর্ণ বিক্ষোভেও এত ভয় বিজেপির। আসলে ওরা যতই নজর অন্যদিকে ঘোরানোর চেষ্টা করুক না কেন দেশবাসী ওদের চালাকি ধরে ফেলেছে।

Post Views: 234

Continue Reading

Previous: এনআরএস হাসপাতালে আগুন, হতাহতের খবর নেই
Next: ভরা শ্রাবণে বৃষ্টি নেই মুর্শিদাবাদে, সমস্যায় পাটচাষীরা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.