Skip to content
নভেম্বর 20, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • উত্তরপ্রদেশে আসন সমঝোতা নিয়ে ২৩ ও ২৪ নভেম্বর আলোচনায় বসতে পারে কংগ্রেস-সপা

উত্তরপ্রদেশে আসন সমঝোতা নিয়ে ২৩ ও ২৪ নভেম্বর আলোচনায় বসতে পারে কংগ্রেস-সপা

Online Desk নভেম্বর 19, 2026
lc9naceo_akhilesh-yadav-rahul-gandhi_625x300_18_November_26.webp

ওঙ্কার ডেস্ক: উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস ও সমাজবাদী পার্টির (এসপি) মধ্যে জোটের আলোচনা এখনও শুরু হয়নি। তবে আসন বণ্টন নিয়ে দুই শিবিরের মধ্যে চাপানউতোরের ইঙ্গিত স্পষ্ট। জোটের আলোচনায় নিজেদের অবস্থান আগেভাগেই পরিষ্কার করতে শুরু করেছে দুই দল। অখিলেশ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টি আসন ধরে রাখার বিষয়ে অনড়। অন্য দিকে, কংগ্রেসের দাবি, জোটে তাদের রাজনৈতিক মর্যাদা ও সম্মান বজায় রাখতে হবে।

কংগ্রেসের একাধিক নেতা ইতিমধ্যেই প্রকাশ্যে নিজেদের অবস্থান জানিয়েছেন। তাঁদের বক্তব্য, কংগ্রেসকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। জোটের স্বার্থে সমঝোতা হলেও দলের সম্মানের প্রশ্নে কোনও আপস করা হবে না। সূত্রের খবর, সনিয়া গান্ধীর বই প্রকাশ অনুষ্ঠানে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও অখিলেশ যাদবের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছিল। সেখানে ঠিক হয়, দুই দলই আলোচনার জন্য আলাদা কমিটি গঠন করবে। সেই কমিটির বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আলোচনায় বসবেন রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ। কংগ্রেসের তরফে আলোচনার দায়িত্বে থাকতে পারেন কে সি বেণুগোপাল, উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত নেতা রাজেন্দ্র গৌতম, প্রদেশ সভাপতি আরাধনা ‘মোনা’ মিশ্র এবং ইমরান মাসুদ। গোটা আলোচনা প্রক্রিয়ার তদারকি করতে পারেন প্রিয়াঙ্কা গান্ধী। বৈঠকেও তাঁর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
অন্য দিকে, সমাজবাদী পার্টির প্রতিনিধি হিসেবে রাজীব রাই ও ধর্মেন্দ্র যাদবের নাম উঠে এসেছে। আগামী ২৩ ও ২৪ নভেম্বর দুই দলের কমিটির বৈঠক হওয়ার কথা। সমাজবাদী পার্টি সূত্রে জানা গিয়েছে, কংগ্রেসকে নিজেদের অবস্থান ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে তারা। আসন সংখ্যার চেয়ে কোন প্রার্থী জিততে পারবেন, সেটাই বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছে অখিলেশের দল। এসপি নেতা রাজীব রাইয়ের বক্তব্য, বিজেপিকে পরাজিত করাই জোটের প্রধান লক্ষ্য হওয়া উচিত। তাই জয়ের সম্ভাবনা রয়েছে, এমন প্রার্থীদেরই নির্বাচনে মনোনয়ন দেওয়া প্রয়োজন। জোটে পারস্পরিক সম্মান বজায় রাখার বিষয়টিও বিজেপিকে হারানোর সঙ্গে যুক্ত বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর কথায়, উত্তরপ্রদেশের মানুষকে স্বৈরাচারী, অহংকারী ও দুর্নীতিগ্রস্ত সরকারের হাত থেকে মুক্ত করাই জোটের অগ্রাধিকার।

আসন বণ্টনের ক্ষেত্রে সমাজবাদী পার্টির সবচেয়ে বড় শর্ত হতে পারে ২০২২ সালের বিধানসভা নির্বাচনের ফল। দলীয় সূত্রের খবর, বর্তমানে যে আসনগুলিতে এসপির বিধায়ক রয়েছেন, সেগুলি কংগ্রেসকে ছাড়তে নারাজ অখিলেশের দল। একই অবস্থান ২০২২ সালের নির্বাচনে দ্বিতীয় স্থানে থাকা আসনগুলির ক্ষেত্রেও। ২০২২ সালের বিধানসভা নির্বাচনে ১১১টি আসনে জয় পেয়েছিল সমাজবাদী পার্টি। আরও ২২৩টি আসনে দ্বিতীয় স্থানে ছিল তারা। অর্থাৎ মোট ৩৩৪টি আসন নিয়ে কংগ্রেসের সঙ্গে কোনও সমঝোতায় যেতে চাইছে না এসপি। এই হিসাব কার্যকর হলে কংগ্রেসের জন্য পড়ে থাকবে মাত্র ৬৯টি আসন।

Continue Reading

Previous: ১৯ নভেম্বর ২০২৬: কেমন কাটবে আজকের দিন? জেনে নিন ১২ রাশির ভাগ্যফল :
Next: একঘেয়ে নুডলস খেতে খেতে কি বোর হয়ে গিয়েছেন? প্রতিদিন একই স্বাদের নুডলস খেয়ে আর ভালো লাগছে না? তাহলে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে নতুন স্বাদের মজাদার গ্রেভি নুডলস!

সম্পর্কিত গল্প

sef.jpeg

কল্যাণ চৌবের বিরুদ্ধে ক্রীড়ামন্ত্রীর কাছে বাইচুংরা

Online Desk নভেম্বর 19, 2026
sx.jpeg

বাদ সিরাজ বোলিং ব্যর্থতা সত্ত্বেও ঘুরে দাঁড়ানোর বার্তা ভারতের ব্যাটিং কোচের

Online Desk নভেম্বর 19, 2026
RANI-MA.webp

‘আকভান’-এর প্রভাবে পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন! কবে হবে শোভাযাত্রা?

Online Desk নভেম্বর 19, 2026

You may have missed

sef.jpeg

কল্যাণ চৌবের বিরুদ্ধে ক্রীড়ামন্ত্রীর কাছে বাইচুংরা

Online Desk নভেম্বর 19, 2026
sx.jpeg

বাদ সিরাজ বোলিং ব্যর্থতা সত্ত্বেও ঘুরে দাঁড়ানোর বার্তা ভারতের ব্যাটিং কোচের

Online Desk নভেম্বর 19, 2026
RANI-MA.webp

‘আকভান’-এর প্রভাবে পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জন! কবে হবে শোভাযাত্রা?

Online Desk নভেম্বর 19, 2026
bd-fd.jpg

ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন, হাসিনা ফেরার আগে বাংলাদেশে ক্রমশ ছড়াচ্ছে হিংসা

Online Desk নভেম্বর 19, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.