Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • নেত্রীকে আক্রমণ করেছিলেন,তিনি এখন তৃণমূলে,কুণালকে কী খোঁচা দিলেন অভিষেক ?

নেত্রীকে আক্রমণ করেছিলেন,তিনি এখন তৃণমূলে,কুণালকে কী খোঁচা দিলেন অভিষেক ?

Online Desk জানুয়ারি 15, 2025
FotoJet-1.jpg

নিজস্ব প্রতিনিধি, ডায়মন্ড হারবার: ফের নতুন করে রাজ্য রাজনীতি তাজা হয়ে উঠল বয়কট বিতর্কে ।বুধবার এই ইস্যুতে বলতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন ডায়মন্ড হারবারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরজিকর নিয়ে শিল্পীদের একাংশকে বয়কট প্রসঙ্গে নিজের অবস্থানে এখন ও অনড় অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার ফের তিনি বলেন, তৃণমূল বয়কটের রাজনীতিতে বিশ্বাস করে না।
আরজি কর পর্বে যে শিল্পীরা রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন, সেই শিল্পীদের বয়কটের আওয়াজ তুলেছিলেন কুণাল ঘোষ।কিন্তু কুণালের ‘বয়কট তত্ত্ব’ খারিজ করেন অভিষেক।ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’ কর্মসূচিতে যোগ দিয়ে বুধবার এক প্রশ্নের জবাবে অভিষেক বলেন, তৃণমূল বয়কটের রাজনীতিতে বিশ্বাস করে না।ঠিক এরপর বলেন, আমি যত দূর মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনি, তিনি বয়কট, ভেঙে দাও-গুঁড়িয়ে দাও এই রাজনীতিতে বিশ্বাস করেন না। যদি করতেন, তাহলে এক সময়ে যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন, তাঁরা দলে ফিরতে পারতেন না।’’ অনেকে মনে করছেন অভিষেক যা বলেছেন, তাতে নাম না করে আসলে কুণালের উদ্দেশেই খোঁচা রয়েছে।
প্রসঙ্গত, সারদা মামলায় জেলে থাকাকালীন কুণাল নিয়ম করে দল নেত্রী মমতাকে নিশানা করতেন। পুলিশের প্রিজ়ন ভ্যান থেকে নামার সময় পুলিশ কর্মীদের বাধা উপেক্ষা করে কুণাল এও বলেছিলেন, ‘‘মমতা সারদার সব থেকে বড় বেনিফিসিয়ারি। অনেকে বলছেন, অভিষেক বুধবার সেই বিষয়টি উদাহরণ হিসাবে বলার চেষ্টা করেছেন। কুণালের বয়কট তত্ত্বে সমর্থন করেছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসুও। কুণাল-ব্রাত্য তৃণমূলের অন্দরে ‘অভিষেক-ঘনিষ্ঠ’ হিসাবেই পরিচিত ছিলেন। বয়কট ইস্যুতে কুণাল-ব্রাত্য অভিষেকের উল্টো অবস্থানকে অনেকেই শাসকদলের ‘ভরকেন্দ্র বদলের ইঙ্গিত’ বলে মনে করছেন । বুধবার নাম না করে সেই কুণালের উদ্দেশেই ‘বার্তা’ দিয়েছেন অভিষেক। যা তৃণমূলে নতুন ‘বিতর্কের জন্ম দিতে পারে বলে মনে করছেন অনেকেই। দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরাবুল ইসলাম ও শান্তনু সেনকে বহিষ্কার করে তৃণমূল। দলে অভিষেক ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত প্রাক্তন সাংসদ চিকিৎসক শান্তনু সেন। বুধবার তার সাসপেনশন নিয়ে ও মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ‘সেবাশ্রয়’ কর্মসূচি কার্যকর করতে নেপথ্যের কারিগর শান্তনুই। ‘নেতা’ শান্তনুর বিষয়ে দলীয় সিদ্ধান্তকে মান্যতা দিয়ে ও ‘চিকিৎসক’ শান্তনুর পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, শান্তনু সেন চিকিৎসক। তিনি কোন ক্যাম্পে থাকবেন, পাড়ায় ক’টা রোগী দেখবেন, সেটা তাঁর বিষয়। ব্যক্তিগত ভাবে তো তিনি আরও পাঁচটা কাজে যুক্ত থাকতেই পারেন।

Post Views: 134

Continue Reading

Previous: নতুন বছরে বাংলা রিয়্যালিটি শো-এ নতুন চমক, বিচারক হিসাবে কে থাকছেন?
Next: শীর্ষ আদালতে ঝুলে রইল ২৬ হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যত, পরবর্তী শুনানি কবে?

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.