Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • Uncategorized
  • আর্থিক প্রতারণা মামলায় সেবিকে তদন্তের নির্দেশ হাইকোর্টের

আর্থিক প্রতারণা মামলায় সেবিকে তদন্তের নির্দেশ হাইকোর্টের

Online Desk ফেব্রুয়ারি 17, 2024
highcourt.png

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:আর্থিক প্রতারণা মামলায় এবার সেবির কাছে রিপোর্ট তলব করলেন বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।কোটি কোটি টাকার দুর্নীতি করা হয়েছে বলে অভিযোগ দুই মেদনীপুরের বাসিন্দাদের। জেলাশাসক থেকে পুলিশ সুপারের দরজায় হন্য হয়ে ঘুরেও মেলেনি কোন সুরাহা। অভিযোগ, পূর্ব মেদিনীপুরের এগরায় কৃষক বন্ধু প্লান্টেশন কোম্পানি লিমিটেড ২০০০ সালের অবিভক্ত মেদিনীপুরের বিভিন্ন জায়গায় ব্যাঙের ছাতার মতন অফিস খুলে বসেছিল। সেখানকার আমানতকারীদের কাছ থেকে কোটি কোটি টাকা নেয় ২০০৫ সাল পর্যন্ত।আমানতকারীদের কোম্পানির পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয় আট বছরের মধ্যে তারা যে টাকা কোম্পানিকে দেবেন তার ডবল দেয়া হবে। ২০০৫ সালে অবিভক্ত মেদিনীপুর জুড়ে কোম্পানির যে সমস্ত শাখা গুলো ছিল সব বন্ধ করে দেওয়া হয় ।কিন্তু এগরায় যে মূল অফিস ছিল সেটা খোলা থাকলেও আমানতকারীদের চাপে ২০২৩ সালে তা বন্ধ করে দেয় কোম্পানি। অভিযোগ কোম্পানি বন্ধ হয়ে গেলেও কোম্পানির নামে থাকা সম্পত্তি ও জমি কোম্পানির যিনি এমডি অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর সমিরন পন্ডা এই সমস্ত সম্পত্তি বিক্রি করে তার টাকা আত্মসাৎ করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,লক্ষ লক্ষ আমানতকারী তারা সর্বস্বান্ত হয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোন তৎপরতা না পাওয়ায় তারা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। মামলার গুরুত্ব বুঝে প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ সেখানে মামলা স্থানান্তরিত করে দেন।মামলার শুনানি চলাকালীন আমানতকারীদের পক্ষে আইনজীবী আশীষ কুমার চৌধুরী জানান কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পরে কিভাবে পরিচালন মন্ডলীর সদস্য কোম্পানির নামে থাকা জমি কিভাবে বিক্রি করে দিতে পারেন? তার টাকা আত্মসাৎ করতে পারেন? এবিষয় প্রশাসনকে বারবার জানিও কোন সূরাহা হয়নি ,তাই বিষয়টি সেবির নজরে এনে যাতে আমানতকারীদের টাকা ফেরত দেওয়া যায় সে বিষয়ে আদালতে দৃষ্টি আকর্ষণ করেন তিনি।বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ সেবীকে পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে আদালতের রিপোর্ট পেশ করার নির্দেশ দেন।

Post Views: 97

Continue Reading

Previous: শিলিগুড়িতে ট্রাক সংঘর্ষ, আহত এক চালক
Next: শিশু মৃত্যুতে ফের নাম জড়াল বিএসএফের

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.