ওঙ্কার ডেস্ক: ছাত্রীদেরকে যৌন হেনস্থার অভিযোগ আশ্রমের প্রধানের বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে পলাতক অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আশ্রম প্রধানের নাম স্বামী চৈতন্যানন্দ সরস্বতী। বসন্ত কুঞ্জের শ্রী সারদা ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্টের পরিচালকের দায়িত্বে ছিল সে। আশ্রমের প্রধানের বিরুদ্ধে অভিযোগ, ১৫ জনেরও বেশি ছাত্রীকে যৌন হেনস্থা করেছে।অভিযুক্তকে শেষবার দেখা গেছে আগ্রায়। অভিযোগ, যেসব ছাত্রী পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট কোর্সে পাঠরতা ছিল এবং যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির স্কলারশিপে পড়াশোনা করত, তাদেরকে ব্যক্তিগতভাবে অশ্লীল মেসেজ পাঠাত। শুধু তাই নয় একে একে ডেকে শালীনতার সীমা ছাড়িয়ে কুমন্তব্য করত অভিযুক্ত।
পুলিশ জানিয়েছে, আশ্রমের ১৭ জন অভিযোগ করেছে, ওই পরিচালক বিভিন্ন সময়ে হোয়াটসঅ্যাপে অশ্লীল বার্তা পাঠিয়েছে। পাশাপাশি ছাত্রীদেরকে জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত করার চেষ্টা করেছে অভিযুক্ত। আর স্বামী চৈতন্যানন্দ সরস্বতীর এই কুকর্মে সহযোগিতা করত আশ্রমের তিন মহিলা। তারা পড়ুয়াদের বাধ্য করত স্বামীজির শারীরিক চাহিদা মেটাতে। ইতিমধ্যে তিন মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আশ্রম প্রধানের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এই প্রথম নয়। এর আগে ২০০৯ সালে অভিযোগ এক মহিলা এমন অভিযোগ করেছিলেন। তারপরও তাঁরে এমন পদে বসানো নিয়ে উঠছে প্রশ্ন।
