Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • এসআইআরের ১ লক্ষ মতুয়ার নাম বাদ যেতে পারে, শান্তনুর মন্তব্যে আতঙ্ক বাড়ল মতুয়াদের

এসআইআরের ১ লক্ষ মতুয়ার নাম বাদ যেতে পারে, শান্তনুর মন্তব্যে আতঙ্ক বাড়ল মতুয়াদের

Online Desk ডিসেম্বর 23, 2025
shantanu-thakur.jpg

ওঙ্কার ডেস্কঃ এসআইআরের খসড়া তালিকা প্রকাশের পরই মতুয়া সমাজের আতঙ্ক বেড়েছিল। এবার কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের মন্তব্যে সে আতঙ্ক বাড়ল আরোও কয়েকগুণ। এসআইআরের ১ লক্ষ মতুয়ার নাম বাদ যেতে পারে! এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বনগাঁর সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।
সোমবার বনগাঁর গাড়াপোতায় বিজেপির এক প্রতিবাদ সভায় অংশ নিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সেখানে তিনি বলেন, “ভোটার তালিকা থেকে ৫০ লক্ষ রোহিঙ্গা মুসলিমের নাম যদি বাদ যায়, সেখানে ১ লক্ষ আমাদের লোক যদি বাদ যায়, তাহলে আমাদের এটুকু সহ্য করতে হবে, সহ্য করে নেওয়া উচিত।” কারণ হিসাবে তিনি যুক্তি দেন, “ওদেশ থেকে এরা সকলে প্রাণ হাতে করে এসেছিল।”
নাম বাদ যাওয়ার জুজু দেখানোর পাশাপাশি মতুয়া উদ্বাস্তুদের ভরসাও জুগিয়েছেন শান্তনু ঠাকুর। তিনি জানিয়েছেন, ‘সকলেই নাগরিকত্ব এবং ভোটাধিকার পাবেন। প্রধানমন্ত্রী নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ আইন করেছেন। ভয়ের কোনও কারণ নেই।’
প্রসঙ্গত, খসড়া ভোটার লিস্ট প্রকাশের আগেই কমিশন সূত্রে জানা গিয়েছিল, মতুয়াদের একটা বড় অংশের নাম নেই তালিকায়।কিন্তু এসআইআর হওয়ার আগে বিজেপি, মতুয়াদেরই সবচেয়ে বেশি আশ্বাস দিয়েছিলেন নাম বাদ না যাওয়ার। এবার আশ্বাস ও বাস্তবের ফারাক মতুয়া সম্প্রদায় করতে পেরেছেন বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। এ প্রসঙ্গে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, “আমরা বহুদিন ধরে বলে আসছি বিজেপি মতুয়াদের ভাঁওতা দিচ্ছে। সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে।”

Post Views: 125

Continue Reading

Previous: নিষ্ক্রিয় কাউন্সিলরদের হুঁশিয়ারি মমতার, এসআইআর প্রক্রিয়ায় সক্রিয় না হলে ব্লক সভাপতি বসানোর দাওয়াই
Next: সাইবার জালিয়াতিতে ৮ কোটি টাকা প্রতারণার শিকার, অবসাদে নিজেকেই গুলি করলেন পাঞ্জাবের প্রাক্তন আইপিএস

সম্পর্কিত গল্প

Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.