Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • ক্ষমতা থেকে ইউনুসকে সরানোর ডাক দিয়ে ২১ দফা দাবি পেশ হাসিনার দলের

ক্ষমতা থেকে ইউনুসকে সরানোর ডাক দিয়ে ২১ দফা দাবি পেশ হাসিনার দলের

Online Desk আগস্ট 12, 2025
hasina-sk.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের ক্ষমতার কুর্সি থেকে মহম্মদ ইউনুসকে সরানোর ডাক দিল শেখ হাসিনার আওয়ামী লীগ। সেই সঙ্গে ক্ষমতার পালাবদল ঘটাতে সাধারণ মানুষের কাছে ২১ দফা দাবি পেশ করেছে বাংলাদেশের প্রাক্তন শাসকদল। দেশে গণতন্ত্র ফেরাতে মহম্মদ ইউনুসকে সরাতে হবে বলে দাবি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর।

জনসাধারণের কাছে যে ২১ দফা দাবি পেশ করেছে আওয়ামী লীগ সেটি দলের এক্স হ্যান্ডেলে প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে-
১. অবৈধ ভাবে ক্ষমতায় আসা ইউনুস সরকারকে অবিলম্বে সরিয়ে ফের নির্বাচিত সরকারকে ফেরাতে হবে।
২. ক্ষমতায় আসার পর ইউনুস সরকার যে ভাবে অসাংবিধানিক ভাবে এবং সুপ্রিম কোর্টের রায়কে অবজ্ঞা করে ক্ষমতার অপব্যবহার করে নানারকম ধ্বংসাত্মক কাজকর্ম করেছে তার তদন্ত এবং শাস্তি নিশ্চিত করতে হবে। ওবায়দুল হাসান ও এনায়েতুর রহিমের বাড়িতে যে হামলা হয়েছে সেই ঘটনায় দোষীদের শাস্তি দাবি করেছেন হাসিনা।
৩. হাসিনার বিরুদ্ধে যে ভুয়ো মামলা দায়ের করা হয়েছে, অবিলম্বে সেই মামলা প্রত্যাহার করতে হবে।
৪. শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মুজিবুর রহমানের পরিবারের যে সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে তা প্রত্যাহার করতে হবে।
৫. গতবছর অগস্টে ইউনুস সরকার ক্ষমতায় আসার পর অনৈতিকভাবে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগের বহু নেতা, কর্মী, সমর্থককে। তাঁদের নিঃশর্ত ভাবে মুক্তি দিতে হবে।
৬. অবৈধভাবে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিলুপ্তি করতে হবে।
৭. স্বাধীনচেতা সমস্ত মানুষকে রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিতে হবে। আওয়ামি লিগের যে সমস্ত কর্মীদের নিষিদ্ধ করা হয়েছিল তা প্রত্যাহার করে তাঁদের রেজিস্ট্রেশন নম্বর ফিরিয়ে দিতে হবে।
৮. অবৈধ ভাবে সেন্ট মার্টিন্স আইল্যান্ড, চট্টগ্রাম পোর্ট, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া বন্ধ করতে হবে।
৯. বেআইনিভাবে বরখাস্ত করা আধিকারিকদের পুনর্বহাল করতে হবে। পাশাপাশি বিচার বিভাগ, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং সরকারি প্রতিষ্ঠানে অসাংবিধানিক হস্তক্ষেপ বাতিল করতে হবে।
১০. পনেরো জুলাই, ২০২৪ থেকে সংখ্যালঘু এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে যে হত্যা, অগ্নিসংযোগ, লুটপাট এবং হিংসামূলক ঘটনা ঘটেছে। তার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।

১১. দেশের জাতীয় প্রতীক, জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ রক্ষা করার পাশাপাশি শহীদ মিনার ধ্বংসকারীদের শাস্তি দিতে হবে।

১২. পাশাপাশি সংবাদমাধ্যমের স্বাধীনতাকে নিশ্চিত করা এবং আটক সাংবাদিকদের মুক্তি দিতে হবে।
১৩. সরকারি পৃষ্ঠপোষকতায় মুজিবুর রহমানের অবমাননা অবিলম্বে বন্ধ করতে হবে। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী স্থান এবং স্মৃতিস্তম্ভগুলির পূনঃর্নিমাণ করা হোক।
১৪. উগ্রপন্থীদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
১৫. বহিষ্কৃত ছাত্র ও শিক্ষকদের ফের শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনতে হবে।
১৬. ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকে বারবার সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছে। তাদের নিরাপত্তা এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

১৭. নারীদের অধিকার ও সুরক্ষা সুনিশ্চিত করতে হবে।

১৮. দ্রব্যমূল্য কমানো, দুর্নীতি ও সিন্ডিকেট রাজ বন্ধ করতে হবে।
১৯. ভেঙে পড়া অর্থনীতিকে চাঙ্গা করা, বন্ধ হয়ে যাওয়া শিল্প পুনরায় চালু করার দাবি জানানো হয়েছে।
২০. জেলে থাকা সমস্ত বন্দি আওয়ামী লীগ সমর্থককে মুক্তি দেওয়ার পাশাপাশি কারাগারে থাকা কর্মীদের মৃত্যুর সঠিক তদন্ত করতে হবে।

২১. বাংলাদেশে শান্তি ফেরানোর উদ্দেশ্যে দেশের সর্বত্র হিংসা বন্ধ করা, অপরাধীদের চিহ্নিত করে তাঁদের কঠিন শাস্তি দিতে হবে।

Post Views: 280

Continue Reading

Previous: রাজ্যে ফের তৃণমূল নেতা খুন ! ব্যক্তিগত বদলা, না অন্তর্দলীয় আক্রোশ ? তদন্তে পুলিশ
Next: মোহিত সুরির ‘সাইয়ারা’ আসছে Netflix-এ, কবে দেখা যাবে এই ছবি

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.