Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • ‘ম্যাডাম’ নয়, হাসিনাকে ‘স্যার’ বলতে হত! সেই নির্দেশিকা বাতিল করল ইউনুস সরকার

‘ম্যাডাম’ নয়, হাসিনাকে ‘স্যার’ বলতে হত! সেই নির্দেশিকা বাতিল করল ইউনুস সরকার

Online Desk জুলাই 11, 2025
hasina-sk.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রীর কুর্সি থেকে তিনি গত বছর ৫ আগস্ট সরে এসেছেন। কিন্তু তাঁর আমলে এক নির্দেশনা জারি করেছিলেন শেখ হাসিনা, যেখানে তাঁকে সম্বোধন করতে ‘স্যার’ বলা হত। সেই নির্দেশিকা বাতিল করল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। সেই সঙ্গে বলা হয়েছে, এই প্রথা নিঃসন্দেহে অস্বাভাবিক।

প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে একটি পোস্ট করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি উল্লেখ করেছেন শেখ হাসিনার প্রায় ১৬ বছরের একনায়কতান্ত্রিক শাসনকালে তাঁকে স্যার সম্বোধন করার জন্য একটি নির্দেশিকা জারি ছিল। যার ফলে বাংলাদেশ সরকারের মহিলা অফিসারদেরও ‘স্যার’ বলে সম্বোধন করা হত। শফিকুল আলম লিখেছেন,

‘আর ‘স্যার’ নয়। শেখ হাসিনার প্রায় ১৬ বছরের স্বৈরাচারী শাসনামলে, সরকারি কর্মকর্তাদের তাঁকে ‘স্যার’ বলে সম্বোধন করার নির্দেশ জারি করা হয়েছিল। এই রীতি অন্যান্য উচ্চপদস্থ মহিলা কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল, যারা ‘স্যার’ নামে পরিচিত ছিলেন এবং এখনও পরিচিত, যা স্পষ্টতই অস্বাভাবিক।’ তিনি আরও যোগ করেন, ‘বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫ তারিখে, উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে এই নির্দেশ বাতিল করে। মন্ত্রিসভা কর্তৃক জারি করা অন্যান্য বিস্তৃত প্রোটোকল নির্দেশিকা পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করেছে উপদেষ্টা পরিষদ। জ্বালানি, সড়ক ও রেলপথ এবং পরিবেশ ও জলসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে, যা প্রোটোকল নির্দেশিকা এবং সম্মাননা পর্যালোচনা করবে এবং এক মাসের মধ্যে উপদেষ্টা পরিষদের বিবেচনার জন্য উপযুক্ত সংশোধনী প্রস্তাব করবে।’

Post Views: 132

Continue Reading

Previous: অ্যাক্সিয়ম-৪ মিশনের সফল সমাপ্তি, মহাকাশ থেকে ফিরছেন শুভাংশু শুক্লারা
Next: ভাঙড় খুনকাণ্ডে গোষ্ঠীদ্বন্দ্ব না বিরোধী ষড়যন্ত্র? শওকত বনাম নওসাদের বাগযুদ্ধের মাঝে বাড়ছে উত্তেজনা

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

তানজিন তিশার নামে মারধোরের অভিযোগ সামিয়ার, নেপথ্যে কারণ কী?

Online Desk মার্চ 4, 2026
bangladesh.jpg

খামেনেইয়ের মৃত্যুতে মুখ খুলল বাংলাদেশ, আমেরিকা ইজরায়েলের বিরোধিতায় ঢাকা

Online Desk মার্চ 3, 2026
Dhanmundi.jpg

৩২ নম্বর ধানমুন্ডি

Online Desk মার্চ 3, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.