Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফের থমকালো শুভাংশুদের মহাকাশযাত্রা, পরপর সাতবার পিছোল ‘অ্যাক্সিয়ম-৪’ অভিযান

ফের থমকালো শুভাংশুদের মহাকাশযাত্রা, পরপর সাতবার পিছোল ‘অ্যাক্সিয়ম-৪’ অভিযান

Online Desk জুন 20, 2025
AXIM_.jpg

ওঙ্কার ডেস্ক : মহাকাশে পা রাখার স্বপ্ন বারবার থেমে যাচ্ছে শুভাংশু শুক্ল-দের দলের কাছে। শেষবারের মতো ঠিক হয়েছিল, ২২ জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে রওনা দেবে ‘অ্যাক্সিয়ম-৪’ মিশন। কিন্তু সেই দিনও বাতিল হল। শুক্রবার সকালে (ভারতীয় সময়) এক বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়, আপাতত অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে NASA, Axiom Space ও ইলন মাস্কের SpaceX। এ নিয়ে পরপর সাতবার পিছোল এই ঐতিহাসিক যাত্রা।
এই যাত্রার অন্যতম মুখ শুভাংশু শুক্ল। লখনউয়ের এই সাহসী পাইলট ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন। চার দশক আগে মহাকাশে যাওয়া রাকেশ শর্মার পরে তিনিই হতে চলেছেন দ্বিতীয় ভারতীয় নাগরিক, যিনি বাণিজ্যিক অভিযানে মহাকাশে পা রাখবেন। তাঁর সঙ্গে আছেন মার্কিন নভশ্চর পেগি হুইটসন, যিনি বর্তমানে অ্যাক্সিয়ম স্পেসের মানব মহাকাশযান বিভাগের ডিরেক্টর এবং এই মিশনের কমান্ডার। এছাড়াও এই অভিযানে রয়েছেন পোল্যান্ডের স্লায়োস উজ়নানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু।

এই অভিযান ঘিরে উত্তেজনার যেমন ঘাটতি নেই, তেমনই বাধাও এসেছে বারবার। প্রথমে এই মিশনের তারিখ নির্ধারিত হয়েছিল ২০২৫ সালের ২৯ মে। এরপর তা একাধিকবার পিছিয়ে যায়। কখনও মহাকাশযান ড্রাগনের ইলেকট্রিক্যাল হারনেসে সমস্যা ধরা পড়ে, কখনও খারাপ আবহাওয়ার কারণে বাতিল হয় উৎক্ষেপণ। ৯ ও ১০ জুনেও প্রস্তুতি সম্পূর্ণ না হওয়ায় ও প্রযুক্তিগত ত্রুটির কারণে অভিযান বাতিল করতে হয়। এমনকি ১১ জুন উৎক্ষেপণের আগে রকেটের ‘ফায়ার বুস্টার’ পরিদর্শনে দেখা যায় তরল অক্সিজেন লিক করছে, যা অত্যন্ত বিপজ্জনক। পরে ১৯ জুন তারিখ ঠিক হলেও, সেই যাত্রাও স্থগিত হয়।

সবশেষে, ২২ জুনের তারিখ নির্ধারিত হয়। কিন্তু আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের ‘এভেজ়দা সার্ভিস মডিউল’-এ সাম্প্রতিক মেরামতির পর তার কার্যক্ষমতা ও নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত না হওয়ায় আবারও পিছিয়ে দেওয়া হয় অভিযান। NASA জানিয়েছে, এই গুরুত্বপূর্ণ সার্ভিস মডিউল ঘিরে এখনও কিছু চূড়ান্ত পর্যবেক্ষণের কাজ বাকি রয়েছে। যতক্ষণ না পুরো বিষয়টি বিজ্ঞানীদের কাছে সন্তোষজনক মনে হচ্ছে, ততক্ষণ কোনও রকম ঝুঁকি নেওয়া হবে না।

এই মুহূর্তে শুভাংশুদের যাত্রা কবে সম্পন্ন হবে, তা স্পষ্ট করে জানায়নি NASA বা Axiom। তবে তাদের বার্তা পরিষ্কার নিরাপত্তা এবং নির্ভুলতা নিয়ে কোনও আপস নয়। যদিও এই একের পর এক বিলম্বে অনেকেই হতাশ, তবুও কোটি কোটি ভারতীয়ের চোখ এখন শুভাংশুর দিকেই। তাঁর এই যাত্রা শুধু একজন পাইলটের নয়, বরং একটি দেশের বিজ্ঞান, সাহস এবং স্বপ্নের প্রতিনিধিত্ব। এখন শুধু সময়ের অপেক্ষা কবে মহাকাশে পারি দেবেন শুভাংশু-রা।

Post Views: 129

Continue Reading

Previous: ট্রাম্প ইরানে আঘাত হানলে রাশিয়া কি তেহরানের পাশে দাঁড়াবে?
Next: ‘চাকরিহারাদের ভাতা দিতে পারে না রাজ্য’, নির্দেশ হাইকোর্টের

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.