Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মমতার পর এসআইআর নিয়ে বিএলএদের সঙ্গে অভিষেক, ভার্চ্যুয়ালি দু দফায় বৈঠক

মমতার পর এসআইআর নিয়ে বিএলএদের সঙ্গে অভিষেক, ভার্চ্যুয়ালি দু দফায় বৈঠক

Online Desk ডিসেম্বর 25, 2025
Abhisek.jpg

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : এসআইআর আবহে এবার জোড়া বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যারয়ের। যদিও বৈঠক দুটি হবে ভার্চুয়াল। তৃণমূল সূত্রে খবর, প্রথম বৈঠক ২৬ ডিসেম্বর। দ্বিতীয় বৈঠক হবে ২৮ ডিসেম্বর। সূত্রের খবর, এই বৈঠক থেকে দলকে এখন থেকে নির্বাচনী ময়দানে ঝাঁপিয়ে পরার নির্দেশ দিতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের নেতা কর্মীদের উদ্যেশ্যে দেড় মাসের কর্মসূচি ঘোষণা করবেন অভিষেক। জানা যাচ্ছে, রাজ্য্ সরকারের ‘উন্নয়নের পাঁচালি’ কর্মসূচিকে কেন্দ্র করে দলকে চাঙ্গা করতে চাইছে জোড়া ফুল শিবির । সূত্রের খবর, ৫ হাজারের বেশি সদস্য্ এই ভার্চুয়াল বৈঠকে যোগ দেবেন। দ্বিতীয় বৈঠক ২৮ শে ডিসেম্বর। তৃণমূল সূত্রে খবর,এই বৈঠকে থাকবেন দলের বিএলএ ২-সহ এক লক্ষ কর্মী। এসআইআর শুনানি আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠক তাৎপর্য্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আগে ২৫ হাজারের বেশি কর্মীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন অভিষেক।

আগামী শনিবার থেকে এসআইআর এর শুনানি পর্ব শুরু হওয়ার কথা। এর আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএ ২-দের নিয়ে বৈঠকে মমতা স্পষ্ট বার্তা দিয়েছিলেন, এসআইআর প্রক্রিয়ায় কড়াভাবে নজরদারি চালাতে হবে। এবার সাংগঠনিক স্তরে লড়াইয়ের মন্ত্র ঠিক করে দেবেন অভিষেক বন্দোপাধ্যায়। শুনানি পর্বের শুরুতেই অভিষেক বিএলএ ২-দের নিয়ে জরুরি বার্তা দিতে চলেছেন ২৮ ডিসেম্বর। মনে করা হচ্ছে বিভিন্ন জেলায় যেভাবে এর আগে অবজার্ভার নিয়োগ করা হয়েছিল, এবারও তেমন কিছু করে দিতে পারেন অভিষেক।
অন্যরদিকে, সরকারের ১৫ বছরের কাজের রিপোর্ট কার্ডকে সামনে রেখে রাজ্যজুড়ে ‘উন্নয়নের পাঁচালি’র প্রচার শুরু করতে চাইছে জোড়া ফুল শিবির। গলিপথ থেকে গ্রাম, মহল্লা থেকে শহর-প্রত্যেক এলাকায় পৌঁছবে উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান। তার জন্যগ দলের জনপ্রতিনিধি ও পদাধিকারীদের গুরুত্বপূর্ণ নির্দেশ দেবেন অভিষেক। সূত্রের খবর, যেখানে বার্তা স্পষ্ট, সামনে অগ্নিপরীক্ষা। সমস্ত দ্বন্দ্ব ভুলে গোটা সংগঠনকে নেমে পড়তে হবে ময়দানে।

Post Views: 138

Continue Reading

Previous: এসআইআর শুনানিতে ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্য ! জানাল কলকাতা হাইকোর্ট, সিদ্ধান্তের ভার কমিশনের উপর
Next: নিয়োগ হবে প্রাথমিকে, ৩০ ডিসেম্বর থেকে ইন্টারভিউ, জানিয়ে দিল পর্ষদ

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.