Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এসআইআর প্রত্যাহারের দাবিতে কমিশনের দফতর ঘেরাও করবে ইন্ডিয়া জোট

এসআইআর প্রত্যাহারের দাবিতে কমিশনের দফতর ঘেরাও করবে ইন্ডিয়া জোট

Online Desk আগস্ট 1, 2025
eci-2.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকায় স্পেশাল ইনটেন্সিভ রিভিশন বা বিশেষ নিবিড় সমীক্ষা প্রত্যাহারের দাবিতে এ বার নির্বাচন কমিশন ঘেরাওয়ের ডাক দিল ইন্ডিয়া জোট। আগামী বৃহস্পতিবার কমিশনের দফতর ঘেরাও করবে ইন্ডিয়া জোট ভুক্ত দলগুলি।

সূত্রের খবর, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপস্থিতিতে বৈঠকে বসেন ইন্ডিয়া জোটের নেতারা। সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়, এসআইআর প্রত্যাহারের দাবিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করা হবে বৃহস্পতিবার। কমিশনের দফতর ঘেরাওয়ের পাশাপাশি সংসদের উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষে এসআইআর প্রত্যাহারের দাবিতে সরব হবেন বিরোধীরা।

উল্লেখ্য, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গত ২১ জুলাই ধর্মতলায় শহিদ দিবসের মঞ্চ থেকে নির্বাচন কমিশনের এসআইআর করার পদক্ষেপ নিয়ে সুর চড়িয়েছিলেন। হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন বাংলায় এসআইআর-এ বৈধ ভোটারদের নাম বাদ গেলে নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করা হবে। দলনেত্রীর সেই কথা অনুযায়ী বৃহস্পতিবার এই প্রস্তাব পেশ করেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। জোড়াফুল শিবিরের সেই প্রস্তাব গ্রহণ করেছেন ‘ইন্ডিয়া’ জোটের শরিক বাকি নেতারা।

প্রসঙ্গত, চলতি বছরে বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে বিহারে এসআইআর করছে নির্বাচন কমিশন। আগামী ২০২৬ সালে অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। ফলে এ রাজ্যেও এসআইআর করা হতে পারে জল্পনা তৈরি হয়েছে। ইতিমধ্যে বিএলও দের প্রশক্ষিণ দেওয়ার কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। সেই আবহে এসআইআর এর বিরুদ্ধে জোট বাঁধছে ইন্ডিয়া জোট।

Post Views: 280

Continue Reading

Previous: রাশিয়া থেকে তেল কেনা ছাড়াও যে কারণে ভারতের উপর বেজার ট্রাম্প
Next: মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকায়, বৃষ্টির ধারা বজায় থাকবে রাজ্যজুড়ে

সম্পর্কিত গল্প

sonam-wang.jpg

মোদী সরকারের সঙ্গে ডিল করে অনশন ভেঙেছেন? যা বললেন সোনম

Online Desk জুলাই 25, 2026
modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026

You may have missed

suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026
damanpreet-kaur.jpg

কানাডায় পাঞ্জাবের তরুণীকে খুন লিভ ইন সঙ্গীর, গ্রেফতার

Online Desk জুলাই 25, 2026
sonam-wang.jpg

মোদী সরকারের সঙ্গে ডিল করে অনশন ভেঙেছেন? যা বললেন সোনম

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.