Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • এসআইআর আতঙ্কে হৃদরোগের অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ তরুণী

এসআইআর আতঙ্কে হৃদরোগের অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ তরুণী

Online Desk নভেম্বর 9, 2025
voter-list-f.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর শুরু হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় আতঙ্কে আত্মঘাতী হওয়ার খবর সামনে এসেছে। এবার এই আতঙ্কে পূর্ব বর্ধমানের কালনা শহরের মহাপ্রভুপাড়া এলাকায় এক ব্যক্তির হার্ট অ্যাটাকের অভিযোগ সামনে এলো। পরিবারের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় নাম না থাকায় সম্প্রতি দুঃশ্চিন্তার মধ্যে ছিলেন ওই ব্যক্তি। দাবি, তার ফলে আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি। ইতিমধ্যে বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়া ওই ব্যক্তির নাম ক্ষিতীশ শর্মা (৫৬)। কালনা শহরের মহাপ্রভুপাড়া এলাকায় ভাড়াবাড়িতে থাকেন তিনি। পেশায় গাড়ি চালক ওই ব্যক্তি। ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম না-থাকায় আতঙ্কে ছিলেন ক্ষিতীশ। পরিবারের অভিযোগ, সেই মানসিক চাপ থেকেই গত ২৯ অক্টোবর হার্ট অ্যাটাক হয় ক্ষিতীশের। তড়িঘড়ি কালনা হাসপাতালে ভর্তি করানো হয় চিকিৎসার জন্য। চিকিৎসার ফলে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে দেড় মাস তাঁকে বিছানায় বিশ্রামে থাকতে হবে।

ক্ষিতীশের মেয়ে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ‘পরিবারে একমাত্র বাবা রোজগার করতেন। এসআইআর আতঙ্কে তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। ইতিমধব্যে সরকারি সাহায্য চেয়ে আমরা উপপুরপ্রধানকে জানিয়েছি। বিডিও অফিসেও আবেদন জানিয়েছি আমরা।’ আতঙ্কগ্রস্ত ক্ষিতীশ বলেন, ‘আমার মা-বাবা মারা গিয়েছেন অনেক আগে। শৈশবে এক ভদ্রলোক আমাকে কালনায় নিয়ে আসেন। তিনিই আমাকে বড় করে তোলেন। এখন জানতে পারছি, আমার নাম তালিকায় নেই। মেয়েদের ভবিষ্যতের কথা ভেবে দুশ্চিন্তায় ছিলাম।’

Post Views: 212

Continue Reading

Previous: রাজ্যে একাধিক বারের ভিতরে পাচার চক্রের ছক; তদন্তে নেমে হতভম্ব ইডি, উদ্ধার দামি গাড়ি কোটি টাকা
Next: একাদশ-দ্বাদশের শিক্ষক পদে বাড়ছে আরও ৭০০ থেকে ৮০০ শূন্য পদ

সম্পর্কিত গল্প

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.