Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সুভাষচন্দ্র বসুর প্রপৌত্রকেও শুনানির নোটিশ, কী কারণে ডাক, জানাল কমিশন

সুভাষচন্দ্র বসুর প্রপৌত্রকেও শুনানির নোটিশ, কী কারণে ডাক, জানাল কমিশন

Online Desk জানুয়ারি 19, 2026
chandra.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকার বিশেষ সংশোধন শুনানি নিয়ে জলঘোলা কম হচ্ছে না। একের পর এক বিশিষ্ট ব্যক্তিদের শুনানিতে ডাকা নিয়ে সুর চড়িয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার শুনানির নোটিশ পেলেন নেতাজীর প্রপৌত্র চন্দ্র কুমার বসু। নেতাজীর পরিবারকেও ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে হবে? এই নিয়ে যথেষ্ট তোলপাড় শুরু হয়েছে বাংলায়। চাপের মুখে পড়ে, কেন শুনানিতে ডাকা হয়েছে চন্দ্র কুমার বসুকে, তার ব্যাখ্যা দিয়েছে কমিশন।
তথ্যগত অসঙ্গতি বা তালিকা পূরণে ত্রুটি থাকলে কমিশন ভোটারদের শুনানির জন্য নোটিশ পাঠায়। বিতর্কের মধ্যেই কমিশন জানিয়েছে, এনুমারেশন ফর্মে ‘লিঙ্কেজ’ অংশ খালি থাকার কারণেই চন্দ্র বসুকে শোনানিতে ডাকা হয়েছে। লিঙ্কেজ অংশে ভোটারকে উল্লেখ করতে হয়, তার নাম ২০০২ সালের ভোটার তালিকায় আছে কি না। যদি থাকে, তবে পরিবারের সদস্য বা নিকট আত্মীয়দের তথ্য দিতে হয়। চন্দ্র বসু ওই অংশ পূরণ করেননি। তাছাড়াও কমিশন জোর দিয়ে জানাচ্ছে, সকল ভোটার সমান, নেতাজির পরিবারের সদস্য হলেও তাঁর জন্য নিয়মের কোনও ছাড় নেই।
এর আগে অমর্ত্য সেন, দেব, মহম্মদ শামি, জয় গোস্বামী-সহ অনেক বিশিষ্ট পরিচিত ব্যক্তিত্বকে শুনানি নোটিশ পাঠানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। পশ্চিমবঙ্গের শাসকদল বারবার এই বিষয় নিয়ে কমিশন ও বিজেপিকে নিশানা করেছে। মুখ্যমন্ত্রী কমিশনে এসআইআর নিয়ে ৫ বার চিঠি দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও তার সভায় এই বিষয়ে বার বার কমিশনকে নিশানা করছেন। তার মধ্যেই আবার চন্দ্র বসুর শুনানি নোটিশ নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে।

Post Views: 185

Continue Reading

Previous: বঙ্গে ফের বাম-কংগ্রেস জোটের ইঙ্গিত, চূড়ান্ত সিদ্ধান্তে তাকিয়ে রাজ্য রাজনীতি
Next: কাশ্মীরে ফের জইশের জঙ্গী; সেনার সঙ্গে গুলির লড়াই অব্যহত

সম্পর্কিত গল্প

sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
trump.jpg

‘ইরানে ফের বোমা ফেলা হবে যদি…’ জি৭ সম্মেলন থেকে তেহরানকে হুঁশিয়ারি ট্রাম্পের, শান্তিচুক্তি নিয়ে প্রশ্ন তুলে দিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট

Online Desk জুন 17, 2026

You may have missed

sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
20260610343f.jpg

বর্ষাকালীন অধিবেশনেই ইউনিফর্ম সিভিল কোডের প্রস্তাব দিতে চলেছে মধ্যপ্রদেশ সরকার

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.