Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • প্রথম দিনেই রাজ্যজুড়ে বিতরণ ১৮ লক্ষ এনুমারেশন ফর্ম; জোরকদমে চলছে এসআইআর কর্মসূচি

প্রথম দিনেই রাজ্যজুড়ে বিতরণ ১৮ লক্ষ এনুমারেশন ফর্ম; জোরকদমে চলছে এসআইআর কর্মসূচি

Online Desk নভেম্বর 5, 2025
ef.png

ওঙ্কার ডেস্ক: রাজ্যে শুরু হয়েছে বিশেষ নিবিড় সংশোধনী কর্মসূচি, সংক্ষেপে এসআইআর। প্রথম দিনেই সারা রাজ্যে বিতরণ করা হয়েছে প্রায় ১৮ লক্ষ ফর্ম। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, বুথ লেভেল অফিসার বা বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে এই এনুমারেশন ফর্ম পৌঁছে দিচ্ছেন।
রাজ্য নির্বাচন দফতর সূত্রে জানা গিয়েছে, এই পর্যায়ে শুধুমাত্র ফর্ম বিতরণ ও সংগ্রহের কাজ চলছে। কোনও ভোটারকেই এখনই কোনও নথি দেখাতে হচ্ছে না। প্রাথমিকভাবে নাগরিকদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে পরবর্তী পর্যায়ে, যদি দেখা যায় কোনও ব্যক্তির নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই, সেক্ষেত্রে নথি যাচাইয়ের প্রক্রিয়া চালানো হবে। রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের দফতর জানিয়েছে, আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। ততদিন পর্যন্ত বিএলও, ইআরও ও ডিইও স্তরের কর্মীদের পূর্ণ সময় ধরে এই কাজ করতে হবে। প্রতিটি বুথে যাতে ফর্ম বিতরণ নির্বিঘ্নে হয়, সে বিষয়ে নজর রাখা হচ্ছে।
রাজনৈতিক দলগুলির পক্ষ থেকেও বুথ এজেন্ট নিয়োগ করা হয়েছে। তবে অনেক জায়গায় তারা এখনও সক্রিয় ভূমিকা নিতে পারেননি বলে জানা যাচ্ছে। তবুও নির্বাচন কমিশন সূত্রে খবর, কর্মসূচির প্রথম দিনেই যে পরিমাণ ফর্ম বিতরণ হয়েছে, তা রাজ্যের প্রশাসনিক প্রস্তুতির দৃঢ়তা প্রমাণ করে।
রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি কলকাতাতেও ফর্ম বিতরণের কাজ জোরকদমে চলছে। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, এই পর্যায়ে মূল উদ্দেশ্য হল নতুন ভোটারদের অন্তর্ভুক্তি ও পুরনো তথ্য সংশোধন করা। নাগরিকদের সচেতন করে অংশগ্রহণ বাড়ানোই এখন প্রধান লক্ষ্য।
তবে বিশেষজ্ঞদের মতে, আগামী দিনগুলিতে নথি যাচাই প্রক্রিয়া শুরু হলে কিছু জটিলতা তৈরি হতে পারে, বিশেষত যেখানে ২০০২ সালের ভোটার তালিকাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। আপাতত কমিশনের নজর রাজ্যজুড়ে এই বৃহৎ কর্মসূচি যেন নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং আগামী নির্বাচনের আগে ভোটার তালিকা আরও সঠিক ও হালনাগাদ করা যায়।

Post Views: 188

Continue Reading

Previous: নাগরিকত্ব পেয়েছিলেন ২০১৫তে, কিভাবে ২০০২ এর নথি দেখাবেন; প্রশ্ন ছিটমহলের বাসিন্দাদের
Next: আমেরিকার লুইসভিল বিমানবন্দরের কাছে দুর্ঘটনাগ্রস্থ কার্গো বিমান, অন্তত ৭ জন নিহত, আহত ১১

সম্পর্কিত গল্প

kakali.jpg

বিজেপিতে যোগ দেবেন কাকলিরা? জল মেপে সিদ্ধান্ত নেবে পদ্ম শিবির

Online Desk জুলাই 24, 2026
1000353881.png

‘ককরোচদের’ মোকাবিলায় পথে নামছে এবিভিপি-সহ সঙ্ঘের একাধিক শিক্ষা সংগঠন

Online Desk জুলাই 24, 2026
1000353825.jpg

সিজেপি-এর বিক্ষোভের জেরে তৃতীয় দিনেও বন্ধ দিল্লির ১৭ মেট্রো স্টেশন

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.