Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পহেলগাঁও প্রসঙ্গ তুলে রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানকে আক্রমণ জয়শঙ্করের

পহেলগাঁও প্রসঙ্গ তুলে রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানকে আক্রমণ জয়শঙ্করের

Online Desk সেপ্টেম্বর 28, 2025
s-jaishankar-ee.jpg

ওঙ্কার ডেস্ক: পহেলগাঁওয়ে নারকীয় জঙ্গি হামলার প্রসঙ্গ তুলে রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানকে তীব্র আক্রমণ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ইসলামাবাদকে বিঁধে তিনি বলেন, রাষ্ট্রীয় নীতি হিসাবে একটি দেশ সন্ত্রাসকে গ্রহণ করেছে।

শনিবার রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সম্মেলনে ভাষণ দেন ভারতের বিদেশমন্ত্রী। সেই ভাষণে এস জয়সঙ্কর বলেন, ‘রাষ্ট্রসঙ্ঘ আহ্বান জানিয়েছিল আমাদের যুদ্ধ থেকে বিরত থাকার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য। কেবল অধিকার রক্ষার জন্য নয়, বরং প্রতিটি মানুষের মর্যাদা সমুন্নত রাখার জন্য আহ্বান জানিয়েছিল।’ তাঁর আরও সংযোজন, ‘স্বাধীনতার পর থেকেই ভারত সন্ত্রাসবাদের মতো সমস্যার মুখোমুখি হয়েছে। কারণ, আমাদের প্রতিবেশী দেশটি বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল। বিগত কয়েক দশক ধরে, বিশ্বের বিভিন্ন জায়গায় বড় বড় সন্ত্রাসী হামলার ঘটনা এই একটি দেশ থেকেই পরিচালিত হয়েছে। এই তালিকায় সাম্প্রতিকতম সংযোজন, চলতি বছরের এপ্রিলে পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের হত্যা করা।’

উল্লেখ্য, গত ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা চালিয়ে ২৬ জনকে খুন করা হয়েছিল। যে ঘটনায় পাকিস্তান জড়িত বলে অভিযোগ উঠেছিল। যদিও ইসলামাবাদের তরফে সেই অভিযোগ অস্বীকার করা হয়েছে। পহেলগাঁও কাণ্ডের জবাবে গত ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারতের সেনা বাহিনী। সেই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস হয়। তার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে চার দিন ধরে চলে সামরিক সংঘাত। যদিও পরে দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়।

Post Views: 67

Continue Reading

Previous: হ্যান্ডসেক বিতর্কর মাঝেই প্রথমবার এশিয়া কাপ ফাইনালে ভারত -পাক
Next: নর্থ ক্যারোলিনায় রেস্তরাঁয় বন্দুকবাজের হামলা, মৃত্যু ৩, আহত বহু

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.