Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • স্কুল পড়ুয়াদের নিরাপত্তায় জোর, পুলকার নিয়ে সতর্ক রাজ্য

স্কুল পড়ুয়াদের নিরাপত্তায় জোর, পুলকার নিয়ে সতর্ক রাজ্য

Online Desk ডিসেম্বর 9, 2025
snehashis.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যের স্কুল পড়ুয়াদের নিরাপত্তা সবার আগে। আর তাই পুলকার নিয়ে পরিবহণমন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী একগুচ্ছ নির্দেশ দিলেন। বর্তমানে রাজ্যের বিভিন্ন বেসরকারি স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের কোথাও টোটো, কোথাও বা ক্যাবে করে বহন করার কাজ করে। বে-আইনিভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় নথি হীন গাড়িকে পুলকার হিসাবে ব্যবহার করা হচ্ছে। যার ফলে পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল।

এই আবহে সোমবার পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বৈঠক করেন পুলিশ, স্কুলশিক্ষা এবং পরিবহণ দফতরের আধিকারিকদের সঙ্গে। বৈঠকে রাজ্যের সব জেলার পুলিশ সুপার, আরটিও-রাও উপস্থিত ছিলেন। সূত্রের খবর, বৈঠকে পুলকার সংগঠনগুলোকে বলা হয়েছে, বিভিন্ন জায়গায় যে গাড়িতে স্কুলে পড়ুয়াদের আনা-নেওয়া করা হচ্ছে তার বেশিরভাগ রাস্তায় চলার যোগ্য নয়। কোনও গাড়ির সিএফ ফেল, কোনওটির আবার ইনস্যুরেন্স ফেল। তাই পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে সমস্ত গাড়ির ক্ষেত্রে প্রতিবছর সিএফ করানোর কথা ভাবছে রাজ্যের পরিবহণ দফতর। পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, ‘পড়ুয়াদের নিরাপত্তার সঙ্গে কোনওরকম আপস করব না আমরা। পুলকার সংগঠনগুলোকে সতর্ক করা হয়েছে। গাড়ির স্বাস্থ্যের উপর জোর দেওয়া হচ্ছে। যে গাড়িই হোক, প্রতিবছর সেগুলোর সিএফ করানোর কথা পরিকল্পনা করা হচ্ছে।’

সূত্রের খবর, সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী গাড়িতে নির্দিষ্ট রঙ করা, ‘অন স্কুল ডিউটি’ লেখা বোর্ড ব্যবহার করা গাড়িতে, এ ছাড়া অগ্নিনির্বাপক যন্ত্র, ভিএলটিডি লাগানোর নির্দেশিকা জারি করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষের উদ্দেশে পরামর্শ দেওয়া হয়েছে গাড়ির তালিকা নির্দিষ্ট রাখা-সহ পরিবহণ ব্যবস্থাপনার জন্য একজন আধিকারিককে নিয়োজিত করার কথা বলা হয়েছে পরিবহন দফতরের তরফে।

Post Views: 190

Continue Reading

Previous: বিশ্ব-অর্থনীতিতে ট্রাম্পের দাদাগিরির বিরুদ্ধে দাঁড়াবে ত্রিশক্তি জোট; পুতিনের ভারত সফর নিয়ে মুখ খুলল চিন
Next: নাগরিকত্বের আগেই ভোটার তালিকায় নাম; সোনিয়া গান্ধীকে নোটিশ দিল দিল্লি সেশন আদালত

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.