Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মালদহে অশান্তির ঘটনায় সরেজমিনে তদন্তে এনআইএ-র আইজি, কে এই সোনিয়া?

মালদহে অশান্তির ঘটনায় সরেজমিনে তদন্তে এনআইএ-র আইজি, কে এই সোনিয়া?

Online Desk এপ্রিল 3, 2026
sonia-singh.jpg

ওঙ্কার ডেস্ক: স্পেশাল ইনটেনসিভ রিভিশনে নাম বাদ যাওয়ার প্রতিবাদে মালদহে বিচারকদের ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন মানুষ। সেই ঘটনার তদন্তে এবার রাজ্যে এলেন জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-এর আইজি সোনিয়া সিং। সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই ঘটনায় এনআইএ তদন্তের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
সূত্রের খবর, পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার কলকাতায় এসে পৌঁছেছেন সোনিয়া সিং। তিনি ২০২৪ সালে এনআইএ-তে যোগ দেন। উত্তর-পূর্ব ভারতে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। নাগাল্যান্ড ক্যাডারের আইপিএস অফিসার সোনিয়া। নাগাল্যান্ডে ডিআইজি ও আইজি পদে দায়িত্ব সামলেছেন। অভ্যন্তরীণ নিরাপত্তা, সীমান্ত সংক্রান্ত সমস্যা এবং প্রশাসনিক পরিস্থিতি মোকাবিলায় দক্ষ বলে পুলিশ মহলে তিনি পরিচিত। সোনিয়া সিং কঠোর অফিসার হিসেবে পরিচিত।
উল্লেখ্য, বুধবার মালদহের মোথাবাড়ি, সুজাপুর-সহ একাধিক জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন মানুষ। মূলত ভোটার তালিকা থেকে নাম বাদের প্রতিবাদে সেই বিক্ষোভ দেখানো হয়। এসআইআর-এর কাজে যুক্ত সাত বিচারককে কালিয়াচক-২ ব্লক অফিসের ভিতর রাত পর্যন্ত ঘেরাও করে রাখারও অভিযোগ ওঠে। সেই পরিস্থিতির কথা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল জানান সুপ্রিম কোর্টকে। তার পরেই সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় এই ঘটনায় সিবিআই বা এনআইএ তদন্ত করতে হবে। শুক্রবারই মালদহে অশান্তির ঘটনায় ‘মূলচক্রী’ হিসেবে আইনজীবী মোফাক্কেরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে বাগডোগরা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। নির্বাচন কমিশনের দাবি মোফাক্কেরুল উস্কানি দিয়ে বিচারকদের আটকে রেখেছিলেন।

Post Views: 114

Continue Reading

Previous: পাকিস্তানে আকাশছোঁয়া পেট্রোল-ডিজেলের দাম
Next: নির্বাচনের মুখে তৃণমূলের দুই প্রার্থীকে ইডির তলব, উত্তপ্ত রাজ্য রাজনীতি

সম্পর্কিত গল্প

suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026
gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.