Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • জঙ্গি মোকাবিলায় রাজ্যে প্রস্তুত করা হচ্ছে এসটিএফের বিশেষ কমান্ডো দল

জঙ্গি মোকাবিলায় রাজ্যে প্রস্তুত করা হচ্ছে এসটিএফের বিশেষ কমান্ডো দল

Online Desk ডিসেম্বর 15, 2024
20241215_131326.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যের নিরাপত্তা রক্ষায় বড়সড় পদক্ষেপ নিতে চলেছে সরকার। জঙ্গি মোকাবিলায় রাজ্যে প্রস্তুত করা হচ্ছে এসটিএফের কমান্ডো দল । কুইক রেসপন্স টিম হিসাবে এই বাহিনীকে তৈরি করছে রাজ্য স্পেশাল টাস্ক ফোর্স। এই বিশেষ বাহিনীর জন্যে সদর দফতর ঠিক করা হয়েছে কলকাতা সহ শিলিগুড়ি ও দুর্গাপুরে। প্রয়োজনে এই তিনটি জায়গা থেকেই রাজ্যের বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া যাবে বাহিনীকে। সূত্র মারফত জানা গিয়েছে ইতিমধ্যে এসএসএফ – এর দুই কোম্পানিকে এসটিএফ এর সাথে যুক্ত করা হয়েছে। তাদের প্রাথমিক পর্যায়ে এনএসজি কমান্ডো প্রশিক্ষণের পর পশ্চিম মেদিনীপুরের শালবনিতে বিশেষ প্রশিক্ষণের ব্যাবস্থা করা হবে। বিশেষত, কলকাতা পুলিশের আওতাধীন এলাকায় জঙ্গি হানা মোকাবিলার জন্য বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত কমান্ডো বাহিনী রয়েছে, কিন্তু জেলা গুলিতে তেমন কোনও বাহিনী নেই। রাজ্যে ২৬/১১ মুম্বই হামলার মতো ঘটনা না ঘটে সেজন্য কমান্ডো বাহিনী প্রয়োজন বলে মনে করা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে জঙ্গি হানার আশঙ্কা আছে বলে মনে করছেন রাজ্য পুলিশ কর্তারা। পুলিশ সূত্রে খবর মূলত মাদক, জঙ্গি ও অপরাধ দমনের জন্য এস টি এফ গঠন করা হয়েছে। প্রয়োজনে গোপন তথ্য উন্মোচনের জন্যেও পাঠানো যেতে পারে এই বিশেষ বাহিনীকে।

Post Views: 143

Continue Reading

Previous: নোয়াপাড়া-বিমানবন্দর রুটে সফল ট্রায়াল রান মেট্রোর, শীঘ্রই শুরু পরিষেবা
Next: আজ রবিবার, কলকাতায় মরসুমের শীতলতম দিন

সম্পর্কিত গল্প

FotoJet-1.jpg

মঞ্চের মাঝেই কান্নায় ভাঙলেন সঙ্গীতশিল্পী সুনিধি চৌহান, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিও

Online Desk মার্চ 9, 2026
KOYEL.jpg

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন বাংলার ৫ জন, নথির গেরোর হাত থেকে বাঁচলেন রাহুল সিনহাও

Online Desk মার্চ 9, 2026
sacfacf.jpg

ধ্বংসাবশেষে পরিণত হয়েছে ফ্রেজারগঞ্জের সরকারি হাসপাতাল

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.