Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • আহমেদাবাদে প্রোটিয়া সিরিজ জয় ভারতের ! বিশ্বকাপের দিকে তাকিয়ে গম্ভীরকে ভরসা দিলেন তিলক, হার্দিক

আহমেদাবাদে প্রোটিয়া সিরিজ জয় ভারতের ! বিশ্বকাপের দিকে তাকিয়ে গম্ভীরকে ভরসা দিলেন তিলক, হার্দিক

Online Desk ডিসেম্বর 20, 2025
T20-A.jpg

স্পোর্টস রিপোর্টার : আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি২০ সিরিজ জয় ভারতের। অতিরিক্ত কুয়াশায় লখনৌতে চতুর্থ টি-টোয়েন্টি হয়নি। তাই পঞ্চম ও শেষ ম্যাচের দিকেই তাকিয়ে ছিল ক্রিকেটপ্রেমীরা। হতাশ করেননি তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, বরুণ চক্রবর্তীরা। ৩-১ ব্যবধানে সিরিজ জয় ভারতের।

শেষ ম্যাচে ভারতের ৫ উইকেটে ২৩১ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা থামে ৮ উইকেট হারিয়ে ২০১ রানে। ভারতের জয় আসে ৩০ রানে। এই জয়ে ব্যাট হাতে বড় অবদান তিলক বর্মা এবং হার্দিক পান্ডিয়া। সঙ্গে বল হাতে বুমরাহ এবং বরুণ চক্রবর্তীর। টস জিতে ভারতে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। ভারত পাওয়ার প্লেতে যোগ করে ৬৭ রান। হারায় ১ উইকেট। অভিষেক শর্মা ফেরেন ৩৪ রানে। ৯৭ রানে ভারত হারায় দ্বিতীয় উইকেট। অন্য ওপেনার সঞ্জু স্যামসন ৩৭ রান করেন। তিনে নামা তিলক ভার্মা আত্মবিশ্বাসের সঙ্গেই খেলতে থাকেন। তাকে সঙ্গ দিতে পারেননি অধিনায়ক সূর্যকুমার যাদব। এদিনও ফ্লপ। সূর্য ফেরেন মাত্র ৫ রান করে। এরপর নতুন ব্যাটার হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে তাণ্ডব চালাতে শুরু করেন তিলক। দুজনে মিলে গড়েন ১০৫ রানের জুটি। পেরিয়ে যায় ২০০ রানে গণ্ডি। দু’জনেই পেরিয়েছেন হাফসেঞ্চুরির গণ্ডি। তিলক ৩০ বলে ও হার্দিক হাফসেঞ্চুরি করেন মাত্র ১৬ বলে।২৫ বলে ৬৩ রানের ইনিংস খেলে হার্দিক শেষ ওভারে আউট হন। ইনিংসে সাজানো ছিল ৫টি করে চার ও ছক্কা । ইনিংসের এক বল বাকি থাকতে ভারতের হয়ে ৪২ বলে সর্বোচ্চ ৭৩ রান তিলক রানআউট হন। ইনিংসের শেষ বলে চার মেরে দলের রান ২৩১ রানে নিয়ে ১০ রানে অপরাজিত ছিলেন শিভম দুবে।

২৩২ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেছিলেন কুইন্টন ডি কক। তিনি ৩৫ বলে ৬৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার ইনিংসের মাঝপথে ধস নামান বরুণ চক্রবর্তী। গুরুত্বপূর্ণ সময়ে ৪টি উইকেট তুলে নিয়ে প্রোটিয়া মিডল অর্ডার ভেঙে দিলে লড়াইয়ে পিছিয়ে পড়ে প্রোটিয়ারা। বরুণ নেন ৪ উইকেট। বুমরাহ নেন ২ উইকেট। ১টি করে উইকেট পান অর্শদীপ ও হার্দিক।

Post Views: 228

Continue Reading

Previous: একাধিক উড়ান ও ট্রেন বাতিল!! ঘন স্মগের দূষণে রাজধানীর AIQ ৩৮০
Next: টি২০ বিশ্বকাপের দল বাছলো ভারত, দলে নেই গিল

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.