Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • এশিয়া কাপে অপারেশন সিঁদুরের ছায়া ! পাক ক্রিকেট কর্তার সঙ্গে একই মঞ্চে থাকবে না টিম ইন্ডিয়া

এশিয়া কাপে অপারেশন সিঁদুরের ছায়া ! পাক ক্রিকেট কর্তার সঙ্গে একই মঞ্চে থাকবে না টিম ইন্ডিয়া

Online Desk সেপ্টেম্বর 15, 2025
Asia.jpg

ওঙ্কার ডেস্ক : অপারেশন সিঁদুরের আঁচ আছড়ে পড়ল এশিয়া কাপ ক্রিকেটে। হ্যান্ডশেক বিতর্কের জেরে যেন ফের জেগে উঠছে পহেলগাঁওর উত্তাপ। রবিবার পাকিস্তানকে ৭ উইকেটে হারানোর পর প্রথাগত সৌজন্যে যায়নি ভারতীয় টিম। তাতে গোঁসা পাকিস্তান ক্রিকেটের। বদলা হিসেবে তিনটি কড়া সিদ্ধান্রত নিয়েছে তারা। তবে ছেড়ে কথা বলছে না ভারতও। যতদূর জানা গেছে তাতে মনে হচ্ছে এশিয়া কাপে ভারত চ্যাম্পিয়ন হলে মহসিন নাকভির হাত থেকে ট্রফি নেবেন না অধিনায়ক সূর্যকুমার যাদব।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি এশিয়ান ক্রিকেট কাউন্সিলেরও সভাপতি। পদাধিকার বলে এশিয়া কাপ ফাইনালে তিনি মঞ্চে থাকবেন। চ্যাম্পিয়নস ট্রফিও তাঁর হাত থেকে নিতে হবে। কিন্তু ভারতীয় টিম জানিয়ে দিয়েছে, তাঁর হাত থেকে ট্রফি নেওয়া হবে না। শুধু তাই নয়, ফাইনালে উঠলেও পুরস্কার বিতরণের মঞ্চে ভারত কোনো অবস্থায় থাকবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ভারতের টিম ম্যানেজমেন্ট।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ‘‘২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালে ভারত যদি উপস্থিত থাকে তাহলে নকভির সঙ্গে পুরস্কার মঞ্চে থাকবেন না ভারতীয় ক্রিকেটারেরা।’’

রবিবার এশিয়া কাপ ২০২৫-এর ম্যাচের পর ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক না করায় অসন্তোষ প্রকাশ করেছেন সে দেশের প্রধান কোচ মাইক হেসন। তিনি জানিয়েছেন, পাকিস্তান দল তাদের কাছে আসার পরেও ভারতীয় শিবির হ্যান্ডশেক করতে চায়নি। এমন কি জানা গেছে, পাক অধিনায়ক সলমন আঘা ভারতীয় ড্রেসিংরুমের দিকে গিয়েছিলেন কিন্তু কোনও খেলোয়াড়ই বাইরে আসেননি। টিম ইন্ডিয়ার প্রথাগত হ্যান্ডশেক বর্জন করায় পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসনও বিরক্ত হয়েছিলেন। তিনি বলেছেন, “খেলা শেষে আমরা হ্যান্ডশেকের জন্য প্রস্তুত ছিলাম। আমাদের প্রতিপক্ষ তা করেনি বলে আমরা হতাশ। আমরা হ্যান্ডশেকের জন্য সেখানে গিয়েছিলাম কিন্তু তারা ইতিমধ্যেই ড্রেসিং রুমে চলে গিয়েছিল। ম্যাচ শেষ করার জন্য এটি একটি হতাশাজনক ব্যবহার। এমনিতেই এমন একটি ম্যাচে যেখানে আমরা যেভাবে খেলেছি তাতে আমরা হতাশ হয়েছিলাম।”

পাকিস্তানের বিরুদ্ধে জয়সূচক ছক্কা মারার পর, ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ক্রিজে থাকা শিবম দুবেকে নিয়ে সরাসরি ডাগআউটে ফিরে যান। ভারতীয় খেলোয়াড় এবং কর্মীরা যখন একে অপরকে আলিঙ্গন করেন, তখন পাক ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করেনি। খেলার শুরুতে টসের সময়ও সূর্যকুমার এবং আঘা হ্যান্ডশেক করেনি, ফিরেও তাকায়নি। ২০২৫ সালের এপ্রিল এবং মে মাসে পহেলগাম সন্ত্রাসী হামলা এবং অপারেশন সিঁদুরের পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।

ম্যাচের পর অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, “একটি নিখুঁত উপলক্ষ্য। আমরা সময় বের করে পহেলগাঁওর ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছি। আমরা আমাদের সংহতি প্রকাশ করি। আমরা আমাদের সমস্ত সশস্ত্র বাহিনীকেও এই জয় উৎসর্গ করতে চাই। আশা করি তারা আমাদের সকলকে অনুপ্রাণিত করবে।”

এদিকে, ভারত হ্যান্ডশেক না করায় সালমান আঘারা পুরস্কার বিতরনী অনুষ্ঠান বয়কট করে। সোমবার পাকিস্তান বোর্ড দাবি করে, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে এখনই এশিয়া কাপ থেকে সরিয়ে দিতে হবে। পাক বোর্ডের দাবি, পাইক্রফ্টই নাকি টসের সময় সূর্যকে বলেছিলেন আঘার সঙ্গে হ্যান্ডশেক না-করতে। এখানেই থেমে থাকেনি পাক বোর্ড। তৃতীয় পদক্ষেপ হিসাবে তারা জানায়, তাদের দাবি মানা না হলে প্রতিযোগিতা থেকেই নাম তুলে নেবে তারা। পাক বোর্ডের তিন পদক্ষেপের পর ভারতও জানিয়ে দিল, নাকভির মঞ্চে তারা যাবে না। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় এশিয়া কাপে পুরুষদের নীল দলের টানা দুটি জয়। এশিয়া কাপের সুপার ফোর পর্বে যোগ্যতা অর্জনের জন্য সাত দিনের মধ্যে দুটি দেশ আবার মুখোমুখি হতে পারে।

Post Views: 134

Continue Reading

Previous: ভোটার তালিকা সংশোধনে কোনও গরমিল দেখলে পুরোটা প্রক্রিয়াই বাতিল করা হবে ! জানাল সুপ্রিম কোর্ট
Next: টেক্সাসে ভারতীয়কে মাথা কেটে খুন এড়ানো যেত, দাবি ট্রাম্প প্রশাসনের, কাঠগড়ায় তোলা হল বাইডেন জমানাকে

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.