Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ভারত দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ আপাতত ১-১, হারের দায় নিজের কাঁধেই নিলেন অধিনায়ক সূর্য

ভারত দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ আপাতত ১-১, হারের দায় নিজের কাঁধেই নিলেন অধিনায়ক সূর্য

Online Desk ডিসেম্বর 12, 2025
T20.jpg

স্পোর্টস রিপোর্টার : প্রথম টি২০তে বিশাল জয় পাওয়ার পর, দ্বিতীয় ম্যাচেই ব্যাটিং ফ্লপ। দক্ষিণ আফ্রিকার কাছে রান তাড়া করতে গিয়েই ডুবল ভারত। পুরো ২০ ওভার ব্যাটিংই করতে পারল না টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের কাছে ৫১ রানে হেরে সিরিজ আপাতত ১-১। চণ্ডীগড়ে দ্বিতীয় টি২০ ম্যাচে কুইন্টন ডি’ককের দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ৪ উইকেট হারিয়ে ২১৩ রান তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে কুইন্টন ডি কক একাই করেন ৯০ রান। যার মধ্যে ৫টি চার ও ৭টি ছক্কা। বাকিরা সঙ্গ দিতেই ২০০ প্লাস স্কোর তৈরি করে ফেলে প্রোটিয়ারা। ভারতের বোলিংকে ভোঁতা বানিয়ে ছাড়ে ডি’কক।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই গোল্ডেন ডাক শুভমন গিলের। তখন ভারতের স্কোর ১০ রানও হয়নি। নামেন অক্ষর প্যাটেল। কিন্তু তাতেও উইকেট হারানো আটকায়নি। ২০ রান স্কোরবোর্ডে তোলার আগেই ব্যক্তিগত ১৭ রানে ফিরে যান অভিষেক শর্মা। সহ অধিনায়কের মতো অধিনায়ক সূর্যকুমার যাদবও যথারীতি ফ্লপ। এদিনও ৫ রানের বেশি রান করতে পারেননি। এরপর অক্ষর প্যাটেল ফেরেন ২১ রানে। এরপর কিছুটা খেলা ধরার চেষ্টা করেন তিলক বর্মা ও হার্দিক পাণ্ডিয়া। প্রথম ম্যাচে হার্দিক টানলেও, এদিন ২৩ বলে ২০ রান করে ফেরেন তিনি। ভারত ১১৮ রানেই ৫ উইকেট হারায়। হার্দিক ফিরলেও ভারতকে টানতে থাকেন তিলক বর্মা।

যদিও দক্ষিণ আফ্রিকার স্কোরের থেকে তখনও অনেকটাই দূরে ভারতের স্কোর। এরপর জিতেশ শর্মাকে নিয়ে এগোতে থাকেন তিলক। ১৫৭ রানে ষষ্ঠ উইকেটের পতন হয়। ১৭ বলে ২৭ রান করে ফেরেন জিতেশ। এরমধ্যে রয়েছে ২ চার ও ২ ছক্কা। এরপর শিবম দুবে ২ বলের বেশি টিঁকতে পারেননি। করেছেন ১ রান। এরপর অর্শদীপ করেন ৪ রান। বরুণ চক্রবর্তী খাতাই খুলতে পারেননি। শেষে শেষ ওভারের প্রথম বলেই তিলক ফিরলে ভারতের ১৬২ রানে যবনিকা নামে ব্যাটিংয়ে।ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব বললেন,আমার এবং শুভমনের শুরুটা ভাল করা উচিত ছিল। অভিষেক সব সময় কাজটা করে দেবে, এটা হয় না।’’ এর পর আলাদা করে নিজের ব্যাটিংযের কথা তুলে ধরে সূর্য বলেন, ‘‘দায় আমার। আরও বেশিক্ষণ ব্যাট করা উচিত ছিল।’’

Post Views: 278

Continue Reading

Previous: বঙ্গে এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশের আগে বিশেষ নজরদারি নির্বাচন কমিশনের
Next: সংসদে বিরল ঘটনা, পূর্ণমন্ত্রী না থাকায় রাজ্যসভা মুলতুবি করে দিলেন উপরাষ্ট্রপতি

সম্পর্কিত গল্প

Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
E.jpg

মোহনবাগানের প্রতি আবেগ নেই ডার্বিতে নামার আগে জানালেন হাবাস

Online Desk জুলাই 24, 2026

You may have missed

durgapur.png

ভুয়ো পাসপোর্ট বানিয়ে মধ্যপ্রাচ্যে মানবপাচার; দুর্গাপুর থেকে এনআইএ-র হাতে এক ব্যাক্তি

Online Desk জুলাই 27, 2026
yhj.png

উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Online Desk জুলাই 27, 2026
M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.