Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সংসদে বিরল ঘটনা, পূর্ণমন্ত্রী না থাকায় রাজ্যসভা মুলতুবি করে দিলেন উপরাষ্ট্রপতি

সংসদে বিরল ঘটনা, পূর্ণমন্ত্রী না থাকায় রাজ্যসভা মুলতুবি করে দিলেন উপরাষ্ট্রপতি

Online Desk ডিসেম্বর 12, 2025
cp-radhakrishnan.jpg

ওঙ্কার ডেস্ক: রাজ্যসভার অধিবেশনে কোনও পূর্ণমন্ত্রী নেই। আর সে কারণে বিরোধী সাংসদরা দাবি করেন অধিবেশন মুলতুবি করার জন্য। সেই দাবি মেনে ১০ মিনিটের জন্য অধিবেশন মুলতুবি করে দিলেন উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন। বিরোধী সাংসদদের দাবি, অধিবেশনে কোনও পূর্ণমন্ত্রী উপস্থিত নেই, এটি সভার অপমান।

দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন বলেন, ‘আমি সভার কর্মপদ্ধতি সম্পর্কে জানি। মন্ত্রীদের অনুরোধ করেছি আমি। অন্তত এক জন মন্ত্রীর আসা উচিত।’ কিন্তু কোনও পূর্ণমন্ত্রী না আসায় বিরোধী সাংসদরা দাবি জানাতে থাকেন অধিবেশন মুলতুবি করার। যদিও পাঁচ মিনিট অপেক্ষা করেন চেয়্যারম্যান। কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ উপরাষ্ট্রপতির কাছে দাবি জানিয়ে বলেন, ‘এটা সভার অপমান। পূর্ণমন্ত্রীরা না-আসা পর্যন্ত আপনি অধিবেশন মুলতুবি করে দিন।’

রাজ্যসভা মুলতবি শেষে যখন পুনরায় অধিবেশন শুরু হয়, তখন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু মন্ত্রীদের অনুপস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, প্রাক্তন স্পিকার এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিলের মৃত্যুতে শোক প্রকাশের জন্য তাঁকে লোকসভায় থাকতে হয়েছিল। বিষয়টি নিয়ে জেপি নাড্ডা বলেন, ‘আমি দুঃখিত যে এক জন মন্ত্রিপরিষদ মন্ত্রী অধিবেশনে উপস্থিত ছিলেন না।’ উল্লেখ্য, সংসদ হামলার ২৪ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন রাজ্যসভার সাংসদেরা।

Post Views: 159

Continue Reading

Previous: ভারত দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ আপাতত ১-১, হারের দায় নিজের কাঁধেই নিলেন অধিনায়ক সূর্য
Next: এনুমারেশন ফর্ম পূরণ নিয়ে জারি কমিশন-মুখ্যমন্ত্রী সংঘাত

সম্পর্কিত গল্প

M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026

You may have missed

yhj.png

উত্তর থেকে দক্ষিণ জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Online Desk জুলাই 27, 2026
M-2.jpg

উত্তরপ্রদেশের আমরোহায় একই ছেলেকে বিয়ে করল তিন বোন ! বিয়ের ভিডিও ভাইরাল হতেই বিতর্কের ঝড়

Online Desk জুলাই 26, 2026
cm-shubhendu.png

রামনগরের ক্ষতিগ্রস্তদের পাশে শুভেন্দু, নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ও চাকরির ঘোষণা

Online Desk জুলাই 26, 2026
terrorist.png

পাঞ্জাবে নাশকতার ছক ভেস্তে দিল পুলিশ; উদ্ধার বিপুল বিস্ফোরক, বাব্বর খালসা ও পাক যোগের সম্ভাবনা

Online Desk জুলাই 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.