Skip to content
জুলাই 28, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এনুমারেশন ফর্ম পূরণ নিয়ে জারি কমিশন-মুখ্যমন্ত্রী সংঘাত

এনুমারেশন ফর্ম পূরণ নিয়ে জারি কমিশন-মুখ্যমন্ত্রী সংঘাত

Online Desk ডিসেম্বর 12, 2025
mamata-sir.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশনের জন্য এনুমারেশন প্রক্রিয়া শেষ হয়েছে বৃহস্পতিবার। আগামী ১৬ ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশিত হবে। তবে এখনও জারি রইল রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে নির্বাচন কমিশনের সংঘাত। এনুমারেশন ফর্ম পূরণের দিন পার হয়ে গেলেও ফর্ম ভরেননি মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পদাধিকার বলে কমিশনের কাছে আগে থেকেই চিহ্নিত ভোটার মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারই কৃষ্ণনগরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, বাংলার সব মানুষ ফর্ম পূরণ না করলে তিনি ফর্ম পূরণ করবেন না।

বৃহস্পতিবার জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, ‘সাধারণ মানুষ সবাই এখনও ফর্ম পূরণ করেনি। আমিও তাই করিনি।’ নাম না করে কমিশনকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি সাত বারের সাংসদ। দু’বারের রেলমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী থেকেছি বারবার। তিন বারের মুখ্যমন্ত্রী। আমাকে আজকে প্রমাণ করতে হবে যে আমি ভারতের নাগরিক কি না? এর চেয়ে নাকে খত দেওয়া ভালো। কাদের কাছে প্রমাণ দেব, ওই দাঙ্গাবাজদের কাছে?’

উল্লেখ্য, আইন অনুযায়ী, দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতিরা চিহ্নিত ভোটার হিসেবে কমিশনের কাছে নথিভুক্ত থাকেন। শুধু তাই নয়, যে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীও চিহ্নিত ভোটার। নামী ক্রীড়াবিদ, সমাজসেবী বা অন্য ক্ষেত্রের সম্মানীয় ব্যক্তিরাও এই নিয়মের আওতায় পড়েন। ফলে তাঁরা এনুমারেশন ফর্ম পূরণ না করলেও খসড়া ভোটার তালিকায় নাম উঠবে। যদিও কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, ফর্ম পূরণ না করলে চিহ্নিত ভোটারদের নাম খসড়া তালিকায় উঠবে। কিন্তু মূল ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে প্রয়োজনীয় নথি জমা দিতেই হবে। কমিশনের চূড়ান্ত তালিকায় রাজ্যের প্রশাসনিক প্রধানের নাম ওঠে কিনা, আগামীতে সেটাই দেখার।

Post Views: 189

Continue Reading

Previous: সংসদে বিরল ঘটনা, পূর্ণমন্ত্রী না থাকায় রাজ্যসভা মুলতুবি করে দিলেন উপরাষ্ট্রপতি
Next: ৬৪টি শর্তে পাকিস্তানকে ৩৩০ কোটি ডলারের ঋণ পাশ করল আইএমএফ; ইসলাবাদের উপর কেন চাপ আন্তর্জাতিক সংস্থার?

সম্পর্কিত গল্প

East-Bengal.jpg

কলকাতা লিগে জয়ের রথ অব্যাহত ইস্টবেঙ্গলের, পাঠচক্রকে হারালো ৫ গোলে

Online Desk জুলাই 28, 2026
M.jpg

ইউনাইটেডকে কষ্ট করে হারালো বাগান

Online Desk জুলাই 28, 2026
shubhendu.png

দুর্গাপুজোর আগে বেতন সহ ডিএ দিতে পারে রাজ্য; ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 28, 2026

You may have missed

East-Bengal.jpg

কলকাতা লিগে জয়ের রথ অব্যাহত ইস্টবেঙ্গলের, পাঠচক্রকে হারালো ৫ গোলে

Online Desk জুলাই 28, 2026
M.jpg

ইউনাইটেডকে কষ্ট করে হারালো বাগান

Online Desk জুলাই 28, 2026
Capture.JPG

চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু, উত্তেজনা নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে

Online Desk জুলাই 28, 2026
jyoti-ff.jpg

পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু পিএইচডি গবেষকের, পড়ুয়াদের বিক্ষোভ সামলাতে নামানো হল পুলিশ

Online Desk জুলাই 28, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.