Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • এখনও অনেক কাজ বাকি বলছেন নায়ক গুরপ্রীত

এখনও অনেক কাজ বাকি বলছেন নায়ক গুরপ্রীত

Online Desk সেপ্টেম্বর 13, 2025
nbHTZYhaR6.jpg

স্পোর্টস ডেস্ক : গত বছর নভেম্বরে হায়দরাবাদে ফ্রেন্ডলি ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে ১-১ ড্র করে ভারত। তাজিকিস্তানে রওনা হওয়ার আগে সেটিই ছিল ভারতের জার্সি গায়ে তাঁর শেষ ম্যাচ। তার পরে আর ভারতীয় শিবিরে ডাক পড়েনি গুরপ্রীত সিং সান্ধু-র। শেষ পর্যন্ত তাঁর ডাক পড়ে এক বছর পরে।

কাফা নেশনস কাপে অংশগ্রহনকারী ভারতীয় দলে একাধিক তারকা ফুটবলার অংশ নিতে না পারায় সেই পুরনো ঘোড়া গুরপ্রীতের ওপরই ভরসা করতে হয় ভারতীয় দলের নয়া কোচ খালিদ জামিলকে। তাঁর ওপর ভরসা করে যে বিন্দুমাত্র ভুল করেননি খালিদ, তার প্রমাণ গুরপ্রীত দিয়েছেন এই টুর্নামেন্টে প্রায় প্রতি ম্যাচেই।

শেষ পরীক্ষাটাও পাস করেন রীতিমতো ভাল মার্কস পেয়ে। ফিফা ক্রমতালিকায় তাদের চেয়ে ৫৪ ধাপা ওপরে থাকা ওমানের বিরুদ্ধে তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে এমন ভাবে ভারতের গোল আগলে দাঁড়িয়েছিলেন, যেন জীবনের শেষ ম্যাচটা খেলতে নেমেছিলেন।

অবশেষে আসে টাই ব্রেকারের পালা, যেখানে গোলকিপারই সব। ভারতের প্রথম দু’টি শটে গোল করেনলালিয়ানজুয়ালা ছাঙতে ওরাহুল ভেকে। কিন্তু প্রথম দু’বারেই ব্যর্থ হন ওমানের আল সাদি ও আল খাবি। দু’জনের শটই লক্ষ্যভ্রষ্ট হয়। পরের দুই রাউন্ডেআনোয়ার আলির শট ওমানের গোলকিপার আটকে দিলেওজিথিন এমএস গোল করেন। তবে পরপর দু’টি শটে গোল করেন ওমানের আল রুশাইদি ও আল ঘাসানি।

শেষ রাউন্ডেউদান্ত সিং ব্যর্থ হওয়ায় ওমানের আল ইয়াহমাদির বিরুদ্ধে কঠিন পরীক্ষার মুখে পড়েন গুরপ্রীত। সেই শটেই ছিল দুই দলের হার-জিতের চাবিকাঠি। বহু যুদ্ধের নায়ক গুরপ্রীত মাথা বরফের মতো ঠাণ্ডা রেখে তাঁর ডানদিকে দুর্দান্ত ডাইভ দিয়ে ওমানের তারকা ফরোয়ার্ডের শট আটকে দেন এবং দলের জয় সুনিশ্চিত করেন।

এ তো একটি ঘটনা। এমন দুর্দান্ত সেভ গুরপ্রীতের হাতে বহুবার দেখা গিয়েছে সারা টুর্নামেন্টে। প্রথম ম্যাচে ফিফা ক্রমতালিকায় ২৭ ধাপ ওপরে থাকাতাজিকিস্তানকে ২-১-এ হারিয়ে সবাইকে যে দিন অবাক করে দেয় খালিদ জামিলের ভারত, সে দিনও গুরপ্রীত গোটা পাঁচেক অবধারিত গোল বাঁচিয়ে দলের জয় সুনিশ্চিত করেছিলেন।

আফগানিস্তানের বিরুদ্ধে যে ম্যাচেগোলশূন্য ড্র করে ভারত, তাতেও গুরপ্রীত ছিলেন অপ্রতিরোধ্য। আফগানদের কয়েকটি দূরপাল্লার শট ঠেকাতে তাঁকে একাধিকবার পরীক্ষা দিতে হয়, যা প্রমাণ করে কেন তিনি ভারতীয় দলের অন্যতম প্রধান ভরসা। ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের ফরোয়ার্ড শেরজাদের নীচু শট থেকে দুর্দান্ত সেভ করে ভারতকে লড়াইয়ে রাখেন গুরপ্রীত।

একটা সময়ে ভারতীয় দলে ব্রাত্য হয়ে গিয়েছিলেন গুরপ্রীত। বিশেষ করে মানোলো মার্কেজ ভারতীয় দলের কোচ হয়ে দায়িত্বে আসার পর তাঁকে ভারতীয় শিবিরে ডাকাই বন্ধ করে দেন। কিন্তু আশায় ছিলেন অভিজ্ঞ গোলকিপার। দেশের জার্সি গায়ে ৮০টি ম্যাচ খেলেছেন তিনি। অভিজ্ঞতা যথেষ্ট। আশায় ছিলেন কোনও না কোনও সময় ফের ডাক পাবেন। তাই ক্লাব মরশুম শেষ হওয়ার পরেও নিজেকে তৈরি রাখতে একসময় নরওয়ের যে ক্লাবে খেলতেন, সেই স্তাবেক-এ গিয়ে নিয়মিত অনুশীলন করেন। ফলে ফের যখন খালিদ জামিলের ডাক আসে, তখন নিজের সেরাটা দিতে প্রস্তুত ছিলেন তিনি।

এই ফিরে আসার লড়াই নিয়ে গুরপ্রীত বলেছেন, “(ভারতীয় দল থেকে বাদ পড়ায়) হতাশা এলেও ভেঙে পড়িনি। বিশ্বাস ছিল ঘুরে দাঁড়াব। একই সঙ্গে জানতাম, আমাকে একাই লড়াই করতে হবে। যদি আমি নিষ্ঠার সঙ্গে পরিশ্রম করে যেতে পারি, ঠিক ঘুরে দাঁড়াতে পারব”।

Post Views: 83

Continue Reading

Previous: রক্তাক্ত হাত, ৪৫টা সেলাই হাসপাতালে ভিকি জৈন, বর্তমানে কি অবস্থা তাঁর?
Next: মণিপুরের উন্নতির জন্য ভারত সরকার কাজ করছে, সাম্প্রদায়িক হিংসার ২৮ মাস পর ইম্ফলে দাঁড়িয়ে বললেন প্রধানমন্ত্রী

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.