স্পোর্টস ডেস্ক : সংকটে মহামেডান স্পোর্টিং। ইনভেস্টর আসছে না ক্লাবে। প্লেয়ায়দের বেতন বাকি। ফিফার শাস্তির মুখেও তারা। ইনভেস্টরের আশায় কর্তারা বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টা করেও পারেননি । এক ফ্যান ক্লাব কয়েক মাস আগে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেও কাজের কাজ হয়নি। এবারে আর এক ফ্যান ক্লাব দেখা করেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর সঙ্গে। নওশাদ বলেন,’ইস্টবেঙ্গল, মোহনবাগানের পাশে মুখ্যমন্ত্রী যেভাবে দাঁড়িয়েছিলেন সেভাবে মহামেডানের পাশে দাঁড়াননি। মহামেডান স্পোর্টিংকে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো ট্রিট করা হচ্ছে’। তিনি দাবি করেন যদি তাঁকে দায়িত্ব দেওয়া হয় তিনি মহামেডানের ইনভেস্টরের ব্যবস্থা করবেন।
কিছুদিন আগে মোহনবাগান সমর্থকদের ওপর যে পুলিশের হামলা ঘটে তার সঙ্গেও রাজনীতির যোগ রয়েছে বলে দাবি করেছেন তিনি। বলেন, ‘কিছুদিন আগে দর্শকদের পুলিশ দিয়ে পেটানো হয়েছে। কখনও ইস্টবেঙ্গলের সঙ্গে নোংরামি হয়েছে’।প্রসঙ্গত ইস্টবেঙ্গল ক্লাব যখন ইনভেস্টর সমস্যার মধ্যে ছিল তখন প্রথমে শ্রী সিমেন্ট গোষ্ঠীকে এনে দেন মমতা। এরপর এই বাঙ্গুর গোষ্ঠীর সঙ্গে লাল হলুদের মনোমালিন্য হলে ইমামি গোষ্ঠীকে এনে দেন মুখ্যমন্ত্রীই।
