Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ইস্টবেঙ্গলের আজীবন সদস্য হয়ে আপ্লুত সৌরভ

ইস্টবেঙ্গলের আজীবন সদস্য হয়ে আপ্লুত সৌরভ

Online Desk জুলাই 12, 2025
IMG-20250711-WA0128.jpg

স্পোর্টস ডেস্ক : ইস্টবেঙ্গল ক্লাবের স্কুল অফ এক্সিলেন্স এর অনুষ্ঠানে হাজির রাজ্যের দুই মন্ত্রী ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আর ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামী সহ বাকিরা। সৌরভকে এদিন ইস্টবেঙ্গল ক্লাব সারাজীবনের সদস্যপদ দিল। সৌরভ বললেন, সত্যিই খেলাধুলো মানুষ তৈরী করে। ইস্টবেঙ্গল ক্লাবকে ধন্যবাদ তারা আগামী প্রজন্মকে খেলায় আসার জন্য এই স্কুলের স্পোর্টসের মত উদ্যোগ চালু করছে।’ দেশের কোনো ফুটবল ক্লাব এ পর্যন্ত যা করতে পারেনি,সেই ফুটবলার গড়ে তোলার বৃহত্তর কর্মকান্ডকে রূপায়িত করতে চলেছে ইস্টবেঙ্গল ক্লাব।

‘ইস্টবেঙ্গল ক্লাব স্কুল অফ এক্সেলেন্স’

যেখানে থাকবে বিশ্বমানের ফুটবল পরিকাঠামো। শিক্ষার্থী ফুটবলারদের পড়াশোনার জন্যও থাকছে অতিরিক্ত নজরদারি। দক্ষ কোচেদের সঙ্গে সঙ্গে মানসিক স্বাস্হ্যের বিকাশকে প্রশস্ত সরণিতে এগিয়ে দিতে থাকবেন দুর্দান্ত  মেন্টররা।   ফুটবলের কারুশিল্প, পড়াশোনার মেধা আর সামাজিক ও স্বাভাবিক দর্শনের প্রতিফলনে ওদের সামনে ফুট উঠবে এক নতুন দিগন্ত। যেখানে থাকবে বিদেশী ফুটবল ক্লাবগুলোর প্রতিচ্ছবি। যেভাবে স্পেনের লা মাসিয়া থেকে উঠে আসেন লিওনেল মেসি, জাভি, ইনিয়েস্তারা। আয়াক্স ফুটবল আকাডেমির  য়োহান ক্রুয়েফ বা স্পোর্টিং সিপি থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লুই ফিগো, ব্রুনোরা উঠে এসেছিলেন। স্বপ্নকে বাস্তবের চারণভূমিতে ছড়িয়ে দেওয়ার যে সাহসী পদক্ষেপ তাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ ইতিমধ্যেই চলছে ইস্টবেঙ্গল ক্লাবের ফুটবল স্কুলে।

এবার সর্বভারতীয় ক্ষেত্রে বুনিয়াদি স্তর থেকে প্রতিভা অন্বেষণের কাজকে নীবিড়ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার এই প্রয়াসকে একমাত্র ইস্টবেঙ্গল ক্লাবই সাহসিকতার সঙ্গে বাস্তবায়িত করতে চলেছে। এ দেশে একমাত্র ইস্টবেঙ্গল ক্লাবই এমন স্বপ্নের উড়ান তৈরি করছে। সেই উড়ান, আগামীর ফুটবলারদের দক্ষ সওয়ারি করার রানওয়েতে টেক অফের অপেক্ষায়  কাউন্টডাউন পর্বে রয়েছে। যার পাইলট প্রজেক্টের পাইলট লেসলি ক্লডিয়াস সরণির ইস্টবেঙ্গল ক্লাব।

মধ্য কলকাতার এক হোটেলে শুক্রবার ছিল চাঁদের হাট। বাংলা তথা ভারতের আইকন সৌরভ গাঙ্গুলি, মেয়েদের ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও ইস্টবেঙ্গল কর্মসমিতির অন্যতম সদস্য ঝুলন গোস্বামী।  এছাড়া রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, ক্লাব সভাপতি মুরারিলাল লোহিয়া, সচিব রূপক সাহা, ক্রিকেট সচিব সঞ্জীব আচার্য, ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি, কর্মসমিতির সদস্য দেবব্রত সরকার উপস্থিত থেকে অনুষ্ঠানের গুরুত্বকে কয়েক গুণ বাড়িয়ে তোলেন।  ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের একঝাঁক প্রাক্তন ও বর্তমান ফুটবলার ও ক্রিকেটার।

স্কুল অফ এক্সেলেন্স নিয়ে প্রত্যেকের গলায় ছিল আগামীদিনের জন্য শুভকামনা। সেইসঙ্গে মন্ত্রী অরূপ বিশ্বাস ও ব্রাত্য বসু মনে করেন এখান থেকেই ভবিষ্যতের তারকা হয়ে উঠবে এই উদীয়মান ফুটবলাররা।

Post Views: 158

Continue Reading

Previous: ‘জ্বালানি বন্ধ করলে কেন?’, দুর্ঘটনাগ্রস্ত বিমানের পাইলটের কথোপকথন প্রকাশ্যে
Next: আইএসএল স্তগিত হওয়ায় অন্ধকারে ভারতীয় ফুটবল, কী বলছে মোহনবাগান আর ইস্টবেঙ্গল!

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.