Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • আইএসএল স্তগিত হওয়ায় অন্ধকারে ভারতীয় ফুটবল, কী বলছে মোহনবাগান আর ইস্টবেঙ্গল!

আইএসএল স্তগিত হওয়ায় অন্ধকারে ভারতীয় ফুটবল, কী বলছে মোহনবাগান আর ইস্টবেঙ্গল!

Online Desk জুলাই 12, 2025
FB_IMG_1752297727298.jpg

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ফুটবল পিছিয়েই চলেছে। ১৩৩ নম্বরে এখন। ভারতীয় ক্লাব ফুটবল অন্ধকারেই ডুবতে বসেছে। দেশের সেরা লিগ আপাতত স্থগিত ! কী হবে ভবিষ্যৎ ? যেটার আশঙ্কা ছিল, সেটাই হল শেষপর্যন্ত। আইএসএলের আয়োজক সংস্থা ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড (FSDL) চিঠি দিয়ে জানিয়ে দিল, এই মরশুমে আইএসএল আপাতত মুলতুবি করা হচ্ছে। চিঠি দিয়ে একথা ফেডারেশন এবং ক্লাবগুলিকে জানিয়ে দিয়েছে এফএসডিএল।

গত কয়েক বছরে ভারতীয় ফুটবলের সেরা টুর্নামেন্ট হয়ে উঠেছে আইএসএল। এই টুর্নামেন্টে খেলার জন্য কোটি কোটি টাকা খরচ করে টিম তৈরি করে মোহনবাগান, ইস্টবেঙ্গলের মতো ক্লাবগুলিই। এক চিঠিতে সব থমকে গেল।এফএসডিএল চিঠিতে উল্লেখ করেছে, ‘সর্বভারতীয় ফুটবল সংস্থার সঙ্গে মাস্টার্স রাইটস এগ্রিমেন্ট (MRA) হয়েছিল, সেই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ৮ ডিসেম্বর। ফলে সেপ্টেম্বরে আইএসএল শুরু হলেও এক-তৃতীয়াংশ সময়ের মধ্যে চুক্তি শেষ হয়ে যাবে। নতুন চুক্তি নিয়ে বেশ কয়েক মাস ধরে আলোচনা চলছে। কিন্তু এখনও পর্যন্ত সমাধান সূত্র মেলেনি। এখন ডিসেম্বরের পর যেহেতু আর চুক্তি থাকছে না। তাই ২০২৫-২৫ আইএসএলের পরিকল্পনা, আয়োজক বা বাণিজ্যিকীকরণ করতে এফএসডিএল অপারগ’। সাধারণত সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত চলে আইএসএল।কিন্তু এবার ফেডারেশনের ফুটবল ক্যালেন্ডারে লিগের কোনও উল্লেখ ছিল না। সেখান থেকেই প্রশ্ন ওঠে। এরপরই জানা গিয়েছিল, বেশ কয়েকদিন ধরেই সমাধান সূত্র বের করার চেষ্টা চলছিল। একাধিকবার এফএসডিএলের সঙ্গে আলোচনায় বসেন ফেডারেশনের কর্তারা। কিন্তু কোনও সুরাহা মেলেনি।

মাঝে শোনা গিয়েছিল, এক বছরের জন্য চুক্তি বাড়ানো হতে পারে। সেক্ষেত্রে এইবছর হবে আইএসএল। কিন্তু তা যে বাস্তবায়িত হয়নি এই চিঠিতেই স্পষ্ট।প্রসঙ্গত, ২০১০ সালে এফএসডিএলের সঙ্গে ১৫ বছরের চুক্তি হয় এআইএফএফের। ফেডারেশনকে বছরে ৫০ কোটি দেয় আয়োজক সংস্থা। দুই সংস্থার মধ্যে মাস্টার্স রাইট এগ্রিমেন্ট না হওয়া পর্যন্ত আইএসএল শুরু করা যাবে না। শেষপর্যন্ত আইএসএল না হলে ক্লাব-ফ্র্যাঞ্চাইজিগুলির ভবিষ্যৎ অন্ধকারেই ঢাকবে। ভারতীয় ফুটবল তো অন্ধকারেই রয়েছে।তবে চিন্তা করছে না বাংলার দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গল।

মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু যেমন বললেন,এফএসডিএল আর ফেডারেশন দু’জনেরই ব্যর্থতা। এটা কখনই প্রত্যাশিত নয়। ভারতীয় বিচারালয়কে বলব, তারা যেন ভারতীয় ফুটবলকে ভাল করতে গিয়ে আরও একশ বছর পিছিয়ে না দেয়। প্রচুর ক্লাব, ফুটবলারদের স্বার্থ এর সঙ্গে জড়িয়ে। কবে থেকে শুনছি এর একটা সমাধান হবে। কিন্তু এভাবে চলতে থাকলে তো ভারতীয় ফুটবল পিছিয়ে যাবে। আমাদের এএফসি খেলতে হবে। ফলে টিম করতেই হবে। অন্য দলগুলো কি শুধু ডুরান্ড খেলার জন্য টিম করবে ? সব দলগুলোকে এগিয়ে আসা উচিত।’

এদিকে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা শীর্ষকর্তা দেবব্রত সরকার বললেন,’ভারতবর্ষে ফুটবল থেমে থাকবে না। আমি নিশ্চিত কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আমার মনে হয়, এফএসডিএল হয়তো আগে থেকে জানতে পেরেছে সুপ্রিম কোর্ট থেকে একটা নতুন রায় আসছে। যেখানে হয়তো উল্লেখ থাকবে, দেশের এক নম্বর লিগ পরিচালনা করতে হবে ফেডারেশনকে। তবে আমার মনে হয়, এই সমস্যাটা অনেক আগে সমাধান হতে পারত। এই মুহূর্তে সব ক্লাব, ফ্র্যাঞ্চাইজিদের একজোট হয়ে সামনে আসা উচিত। সমস্যার সমাধান করা উচিত। আমাদের দলগঠন প্রক্রিয়া কার্যত শেষ। তাহলে চুক্তিবদ্ধ ফুটবলারদের কী হবে?’

Post Views: 191

Continue Reading

Previous: ইস্টবেঙ্গলের আজীবন সদস্য হয়ে আপ্লুত সৌরভ
Next: জমে উঠেছে লর্ডস টেস্ট, গুরুত্বপূর্ণ হবে শনিবার

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.