স্পোর্টস ডেস্ক : কালীপুজোর দিনে সুখবর ক্রীড়াপ্রেমীদের জন্য। সোমবার দুপুর ১২ টা থেকে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ইডেন টেস্ট ম্যাচের টিকিট বিক্রি শুরু। দীপাবলির শুভ মুহূর্তকে মাথায় রেখে সিএবি’র তরফ থেকে জানানো হয়েছে ২০ অক্টোবর, অর্থাৎ সোমবার থেকে টিকিট বিক্রি শুরু হবে। দুপুর ১২টা থেকে অনলাইনে টিকিট পাওয়া যাবে। ১৪ নভেম্বর থেকে টেস্ট শুরু হবে। ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো অ্যাপ থেকে এই টিকিট পাওয়া যাবে। মাত্র ৬০ টাকায় এবার ইডেন টেস্টের টিকিট কিনতে পারবেন দর্শকরা। টেস্টের জন্য টিকিট দাম যথাক্রমে ১২৫০, ১০০০, ৭৫০ ও ৩০০।
