Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ৯৯ তে নটআউট রুট, পন্থের চোট চিন্তা বাড়ালো ভারতের

৯৯ তে নটআউট রুট, পন্থের চোট চিন্তা বাড়ালো ভারতের

Online Desk জুলাই 11, 2025
thumb_53481-1.jpg

স্পোর্টস ডেস্ক :প্রথমদিন ইংল্যান্ডের ৪ উইকেটে ২৫১ রানের ইনিংসের চেয়েও ভারতের বেশি মাথাব্যথা ঋষভ পন্থকে ঘিরেই। প্রথম দিনের দ্বিতীয় সেশনে হাতে চোট পেয়ে খেলা থেকে সরে দাঁড়ান ভারতীয় দলের সহ-অধিনায়ক ও উইকেটকিপার ঋষভ পন্থ। তবে পায়ে নয়, চোট পেয়েছেন হাতে। বাঁ হাতের তর্জনিতে।

তাঁর জায়গায় কিপিং করেন ধ্রুব জুরেল। বিসিসিআই জানিয়েছে, ‘টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক ঋষভ পন্থ বাঁ হাতের তর্জনিতে আঘাত পেয়েছেন। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে এবং তিনি মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন। তাঁর অনুপস্থিতিতে উইকেটকিপিং করছেন ধ্রুব জুরেল’। চোট যে গুরুতর তা বলার অপেক্ষা রাখে না। কারণ আর খেলায় ফিরতে পারেননি। ৩৪তম ওভারে জসপ্রীত বুমরাহর একটি ডেলিভারি লেগ সাইড দিয়ে যাওয়ার সময় বল বাঁচাতে পন্থ ডাইভ দেন বাঁ দিকে, সেসময়ই তাঁর বাঁ হাতের তর্জনিতে চোট লাগে। চোট কতটা গুরুতর, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে টস হেরে বসেন গিল। তাতে অন্যরকম এক নজিরও হয়। তিন সংস্করণ মিলিয়ে এই নিয়ে টানা ১৩ ম্যাচে টসে হার ভারতের। পুরুষদের আন্তর্জাতিক ক্রিকেটে টানা এতগুলো ম্যাচে টস হারেনি আর কোনও দল। ১৯৯৯ সালের ২ ফেব্রুয়ারি থেকে ২১ এপ্রিল পর্যন্ত টানা এক ডজন ম্যাচে টস হেরে রেকর্ড গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সিরাজ-আকাশের সঙ্গে দলে বুমরাহ ফিরলেও তিন তারকাই ম্যাজিক দেখাতে ব্যর্থ হন প্রথমদিন। নীতিশ রেড্ডি এক ওভারে পরপর দুই ঝটকা দেন ইংল্যান্ডকে। ডাকেটকে ২৩ ও ক্রলিকে ১৮ রানে ফেরান তিনি। এরপর জুটি বাঁধেন অলি পোপ এবং জো রুট। পোপকে ৪৪ রানে ফেরান জাদেজা। হ্যারি ব্রুক (১১)কে এক অনবদ্য ডেলিভারিতে বোল্ড করেন বুমরাহ। দিনের শেষে রুট, তাঁর নামের পাশে অপরাজিত ৯৯। সঙ্গে বেন স্টোকস (৩৯)।

Post Views: 85

Continue Reading

Previous: দেশের পরিযায়ী শ্রমিকদের কি বাংলাদেশে পাঠানো হয়েছে? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের
Next: ঐতিহাসিক লর্ডসে ঘন্টা বাজিয়ে টেস্ট শুরু, আবেগে ভাসলেন শচীন

সম্পর্কিত গল্প

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.