Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ভারত -ইংল্যান্ড সিরিজের নাম এবারে সচিন-অ্যান্ডারসনের নামে, ইংল্যান্ড সফর নিয়ে আশাবাদী ভারতের কোচ অধিনায়ক

ভারত -ইংল্যান্ড সিরিজের নাম এবারে সচিন-অ্যান্ডারসনের নামে, ইংল্যান্ড সফর নিয়ে আশাবাদী ভারতের কোচ অধিনায়ক

Online Desk জুন 6, 2025
England-India-Test-series-to-be-named-Anderson-Tendulkar-Trophy-1-1.jpg

স্পোর্টস ডেস্ক : এবারে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের নাম বদল। ইংল্যান্ডের মাটিতে সিরিজ হলে পতৌদি ট্রফি (ইফতিকার আলি খান পতৌদি এবং মনসুর আলি খান পতৌদির নামে)। তেমনই ভারতের মাটিতে এই সিরিজ হলে ট্রফির নাম  হবে অ্যান্থনি ডে মেলো ট্রফি (যিনি ভারতীয় বোর্ডের প্রথম সচিব এবং সভাপতি ছিলেন)। আসন্ন সিরিজ থেকে বদলে যাচ্ছে এই ট্রফির নাম। ইংল্যান্ডের মাটিতে এই পাঁচ ম্যাচের সিরিজে ট্রফির নাম হবে অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি.ভারতের কিংবদন্তি ব্যাটার সচিন তেন্ডুলকর এবং ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনের নামে এই ট্রফি হবে।

ইংল্যান্ড সফরে এই পাঁচ ম্যাচের সিরিজ দিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন পর্ব শুরু হচ্ছে ভারতের। ১১ জুন লর্ডসে শুরু হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময় এই ট্রফি উন্মোচন করবেন সচিন তেন্ডুলকর এবং জেমস অ্যান্ডারসন। এদিকে ইংল্যান্ড রওনা দিল ভারতীয় দল বিরাট কোহলি আর রোহিত শর্মাকে ছাড়া প্রথম বিদেশ সফরের অগ্নি পরীক্ষা ভারতীয় দলের। অধিনায়ক শুভমান গিল বললেন,প্রতিটা সফরেই চাপ থাকে। সেটা জেতার চাপ। বিরাট, রোহিতদের মতো অভিজ্ঞ প্লেয়ার, যাঁরা দেশকে প্রচুর ম্যাচ জিতিয়েছেন, তাঁদের জায়গা ভরা কখনোই সম্ভব নয়। তবে চাপ আমরা আগেও সামলেছি। টিমের যা ব্যাটিং বা বোলিং কম্বিনেশন রয়েছে, তাতে অভিজ্ঞতা এবং দক্ষতার মিশেল রয়েছে।’

এদিকে ভারতীয় কোচ গৌতম গম্ভীর বললেন, রোহিত না থাকায় যেমন ওপেনিং কম্বিনেশন নিয়ে ধোঁয়াশা, তেমনই ব্যাটিং অর্ডারে চার নম্বরে কে খেলবেন, তা নিয়েও। মনে করা হচ্ছে, টেস্ট টিমে কামব্যাক করা করুণ নায়ারকে চার নম্বরে খেলানো হতে পারে। ক্যাপ্টেন শুভমন গিল অবশ্য বলছেন, ‘যখন জানতে পারি, টেস্ট টিমের ক্যাপ্টেন্সি দেওয়া হচ্ছে, সম্মানিত হয়েছি, তেমনই বড় দায়িত্ব। এখনও সময় রয়েছে, শিবির করব, প্রস্তুতি ম্যাচ খেলব, এরপরই ব্যাটিং অর্ডার নিয়ে ভাবব.আমাদের দলে অনেক ভাল ক্রিকেটার আছে। অভিজ্ঞদের পাশাপাশি তরুণরাও রয়েছে। ওটা ওদের কাছে আরও একটা সুযোগ। দলের সকলের আত্মবিশ্বাস রয়েছে। এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ সিরিজ়। আশা করছি আমরা ভাল খেলব।”

Post Views: 221

Continue Reading

Previous: চেনাব নদীর উপর ‘বিশ্বের সর্বোচ্চ রেলসেতু’ ! উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী
Next: অবশেষে থানায় হাজিরা দিলেও, মুখে কুলুপ অনুব্রতর, বললেন, “আগে দু দিন দেখি, তারপর…”

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.