Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • পাকিস্তানের বিরুদ্ধে বেশ কঠোর জয় শাহের আইসিসি

পাকিস্তানের বিরুদ্ধে বেশ কঠোর জয় শাহের আইসিসি

Online Desk ফেব্রুয়ারি 5, 2026
pcb-bcci.jpg

স্পোর্টস রিপোর্টার ওঙ্কার বাংলা: পাকিস্তান বিশ্বকাপে এক ম্যাচ নাই খেলতে পারে। কিন্তু নিয়ম মেনে কড়া শাস্তি পেতে পারে। কোনও ম্যাচে বিপক্ষ দলকে ওয়াকওভার দিলে বা বয়কট করলে তার খেসারত দিতে হবে তা আইসিসির নিয়মে স্পষ্ট। সমাজ মাধ্যমে পাক সরকারের তরফে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের কথা বলা হলেও, এখনও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পাক বোর্ড। কিন্তু তা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে। কারণ, এই খবর প্রকাশ হতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আইসিসি। কারণ, মাথাব্যথা রয়েছে আইসিসিরও। শুধু তো ক্রিকেটের ক্ষতিই নয়, আর্থিকভাবেও লোকসান হবে। কারণ, ক্রিকেট বিশ্বে সবচেয়ে হাই প্রোফাইল ও লাভদায়ক ম্যাচ ভারত-পাকিস্তান লড়াই।

বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ না হলে সব মিলিয়ে মোট ক্ষতির পরিমাণ দাঁড়াবে ৪৫০০ কোটি টাকা। শুধুমাত্র সম্প্রচারকারী চ্যানেলের ক্ষতি হবে প্রায় ৩০০ কোটি টাকা। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে পাকিস্তান বোর্ডের পাশাপাশি সমস্যায় পড়বে আইসিসিও। কারণ, সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাদের যখন চার বছরের চুক্তি হয়েছিল, তাতে ভারত-পাকিস্তান ম্যাচও ছিল। এই ম্যাচের কারণেই চুক্তির অঙ্ক বেড়েছে। এখন সেই ম্যাচ না হলে সম্প্রচারকারী প্রতিষ্ঠানের ক্ষতি হবে। ফলে চুক্তিভঙ্গের অভিযোগে আইসিসিকে কাঠগড়ায় দাঁড় করাবে তারা। সূত্রের খবর, সেই কারণে এবার পাকিস্তানকে রাজি করানোর জন্য ডেপুটি চেয়ারম্যান ইমরান খোয়াজাকে দায়িত্ব দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

অন্য সূত্রের খবর, আইসিসি আগামী ২৪ ঘণ্টার মধ্যে উচ্চ পর্যায়ের জরুরি বোর্ড বৈঠক করার প্রস্তুতি নিচ্ছে। এই বৈঠকে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তের ওপর বিস্তারিত আলোচনা করা হবে।

Post Views: 206

Continue Reading

Previous: লেদার কমপ্লেক্সের দূষিত জল গ্রামে ঢুকে একাধিক মৃত্যু
Next: আফগান বধ করে বিশ্বকাপ ফাইনালে ভারতের ছোটরা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.