Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • আফগান বধ করে বিশ্বকাপ ফাইনালে ভারতের ছোটরা

আফগান বধ করে বিশ্বকাপ ফাইনালে ভারতের ছোটরা

Online Desk ফেব্রুয়ারি 5, 2026
ww

স্পোর্টস রিপোর্টার, ওঙ্কার বাংলা: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে আফগানদের তিনশো প্লাস রানও ৫৩ বল হাতে রেখে টপকে গেল বৈভব-আয়ুষরা। এল ফাইনাল খেলার ছাড়পত্র। যুব বিশ্বকাপের সেমিফাইনালে প্রথমে ব্যাট করে আফগানিস্তান জোড়া সেঞ্চুরিতে তুলে ফেলে ৪ উইকেট হারিয়ে ৩১০ রান। ভারত সেই রান ৪১.১ বলেই তুলে ফেলে মাত্র ৩ উইকেট হারিয়ে। জয় আসে ৭ উইকেটে। ভারতের হয়ে ঝড় তোলেন বিহারের বিস্ময় ক্রিকেটার বৈভব সূর্যবংশী। আর সেঞ্চুরি হাঁকান অ্যারন জর্জ। অধিনায়কোচিত ইনিংস খেলেন আয়ুষ মাত্রে। তিনিও করেন হাফসেঞ্চুরি।

বুধবার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। ভারতীয় বোলারদের নির্বিষ বোলিংয়ের ফায়দা তুলে নেয় অফগানরা। ফয়সল শিনোজাদার ৯৩ বলে ১১০ রান এবং উজাইরুল্লা নিয়াজাইয়ের অপরাজিত ১০১ রানের সৌজন্যে ৩১০ রানের বড় স্কোর খাড়া করে আফগানরা। ৩১১ জয়ের রান। সেই লক্ষ্যে ভারতও শুরুটা করে দুর্দান্ত। ওপেনার বৈভব সূর্যবংশী মাত্র ৩৩ বলে ৬৮ রানের ইনিংস খেলে ম্যাচের ভিত তৈরি করে দেন। বৈভবের ইনিংসে ছিল ৯ চার ও ৪ ছক্কা। ৯০ রানে ভারতের ওপেনিং জুটি ভাঙে বৈভব আউট হলে। এরপর নামেন অধিনায়ক আয়ুষ মাত্রে। অন্যদিকে ছিলেন আর এক ওপেনার অ্যারন জর্জ। এক প্রান্ত আগলে রেখে অসামান্য সেঞ্চুরি করে দলের জয় নিশ্চিত করেন তিনি।

অধিনায়ক আয়ুষ মাত্রের ৫৯ বলে ৬৮ রানের ইনিংস ভারতকে জয়ের পথে এগিয়ে নিয়ে যায়। আয়ুষের ইনিংসে ছিল ৫ চার ও ৪ ছক্কা। অ্যারন ১০৪ বলে ১১৫ করেন। এরমধ্যে রয়েছে ১৫ চার ও ২ ছক্কা। ক্রমশ নির্বিষে পরিণত হয় আফগান বোলিংও। তাতে জয়ও আসেনি তাদের। টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত ভারত। প্রতিটি ম্যাচেই একপেশে দাপট দেখিয়েছেন ভারতীয় যুবরা। এবার ষষ্ঠ বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার হাতছানি বৈভব-আয়ুষদের সামনে। ৬ ফেব্রুয়ারি ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে এই ফর্ম ধরে রাখতে পারলে আবারও যুব বিশ্বকাপ ঘরে তুলবে টিম ইন্ডিয়া।

Post Views: 187

Continue Reading

Previous: পাকিস্তানের বিরুদ্ধে বেশ কঠোর জয় শাহের আইসিসি
Next: ইন্ডিগোর উড়ান বাতিলের জেরে ভোগান্তির শিকার কমপক্ষে ১০ লক্ষ যাত্রী, জানাল ডিজিসি

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.