Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রথম ভারতীয় হিসাবে দাবার মুকুটে নয়া পালক! নরওয়েতে চ্যাম্পিয়ন হলেন প্রজ্ঞানন্দ

প্রথম ভারতীয় হিসাবে দাবার মুকুটে নয়া পালক! নরওয়েতে চ্যাম্পিয়ন হলেন প্রজ্ঞানন্দ

Online Desk জুন 6, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: ভারতীয় দাবার ইতিহাসে যুক্ত হল এক নয়া পালক। নরওয়ে দাবায় প্রথম ভারতীয় হিসাবে খেতাব জিতে নজির গড়লেন ২০ বছরের এই দাবাড়ু। ২০১৩ সালে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। কিংবদন্তি বিশ্বনাথন আনন্দ কিংবা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ডি গুকেশও এই সাফল্য পাননি। শুক্রবার শেষ রাউন্ডে জার্মান গ্র্যান্ডমাস্টার ভিনসেন্ট কেমারকে ক্লাসিক্যাল ফরম্যাটে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন প্রজ্ঞানন্দ। এই জয়ের ফলে ৩ পয়েন্ট পেয়ে মোট ১৮ পয়েন্টে পৌঁছে যান তিনি। প্রতিযোগিতার শুরুটা খুব একটা ভালো না হলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করেন প্রজ্ঞানন্দ। শেষ দিনে ১৫ পয়েন্ট পেয়ে তিনি ছিলেন তৃতীয় স্থানে। কিন্তু শেষ মুহূর্তে স্নায়ুর চাপ সামলে কিস্তিমাত করেন ভারতীয় দাবাড়ু।
এবারের টুর্নামেন্টে প্রজ্ঞানন্দের সবচেয়ে বড় সাফল্য, বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে দু’বার হারানো। সাতবারের নরওয়ে দাবা চ্যাম্পিয়নের বিরুদ্ধে এই বিরল কৃতিত্বই তাঁর শিরোপা জয়ের পথ অনেকটা সহজ করে দেয়। ম্যাচের পর নিজের সাফল্যের নেপথ্যের অনুপ্রেরণার কথা বলতে গিয়ে প্রজ্ঞানন্দ বলেন, “১ জুন আলিরেজার বিরুদ্ধে ম্যাচের আগে মায়ের সঙ্গে কথা হয়েছিল। মা বলেছিলেন, ‘নতুন মাস শুরু হয়েছে। তুমি ভালো খেলবে।’ মা প্রায়ই এমন বলেন। তারপর টানা চারটি ম্যাচ জিতলাম। মনে হয় মা আগে থেকেই কিছু বুঝতে পেরেছিলেন।” অপরদিকে প্রজ্ঞানন্দের এই জয় নিয়ে মুগ্ধ হয়েছেন কার্লসেন। তিনি জানান, এই জয় স্বভাবতই এক অভাবনীয় জয় যা তাঁর আগামী দিনকে আরও বেশি উজ্জ্বল করে তুলবে।

Post Views: 95

Continue Reading

Previous: পুকুর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, সন্দেশখালিতে তৃণমূল নেতাকে ঘিরে চাঞ্চল্য
Next: মোজতবা খামেনিই-র সঙ্গে ট্রাম্পের বৈঠক সম্ভব নয়; স্পষ্ট জানালো তেহরান

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.