Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • টানা ব্যর্থতা, এখনও পজিটিভ মার্কেজ

টানা ব্যর্থতা, এখনও পজিটিভ মার্কেজ

Online Desk জুন 12, 2025
FB_IMG_1749635524518.jpg

স্পোর্টস ডেস্ক : ভারতের ফুটবল দলের হেড কোচ মানোলো মার্কেজ মনে করেন, মঙ্গলবার এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তাঁর দলের অন্তত এক পয়েন্ট অবশ্যই প্রাপ্য ছিল।

হংকংয়ে প্রায় ৪৩ হাজার সমর্থকে ঠাসা নবনির্মিত কাই তাক স্পোর্টস কমপ্লেক্সের স্টেডিয়ামের সংযুক্ত সময়ে, ৯৪তম মিনিটে একটি পেনাল্টি গোল হজম করে ভারত ০-১-এ ম্যাচ হেরে যায়। পরিবর্ত ফরোয়ার্ড স্তেফান পেরেইরার স্পট কিকে ভারতের ৯০ মিনিটের লড়াই, পয়েন্ট অর্জনের স্বপ্ন শেষ হয়ে যায়।

ম্যাচের পর সাংবাদিক বৈঠকে কোচ মার্কেজ বলেন, ভারত প্রথমে গোল করলে ফলাফল অন্যরকম হতে পারত। তিনি বলেন, “আমার মনে হয়, এই ম্যাচে তেমন কোনও সহজ সুযোগ কেউই পায়নি। আশিকের প্রথমার্ধের সুযোগটাই সবচেয়ে সহজ ছিল। ইনজুরি টাইমে একটি ঘটনা ঘটে, যেখানে পরিষ্কার পেনাল্টি ছিল। দুই দলই বেশি সুযোগ না পেলেও লড়াই করে। দু’পক্ষই রক্ষণ আঁটোসাঁটো রেখে লড়াই করে। একটা সুযোগ পেয়ে সেটা থেকেই তারা গোল করে ফেলে। এটাই ফুটবল। আমার মনে হয় সবচেয়ে ন্যায্য ফলাফল ছিল ড্র অথবা আমরা যদি সেই সুযোগটা কাজে লাগাতে পারতাম… জানেনই তো, এমন ম্যাচে প্রথমে গোল করাটা কতটা গুরুত্বপূর্ণ।”

শুরুতে হংকং আক্রমণাত্মক মেজাজে থাকলেো ম্যাচ যত এগোয়, ভারত ধীরে ধীরে তাদের ছন্দ খুঁজে পায় এবং প্রথমার্ধেই গোল করার সুবর্ণ সুযোগ পায়। লিস্টন কোলাসো গোলের সামনে একটি নিখুঁত ক্রস দেন, যাতে আশিক কুরুনিয়ান দ্রুত দৌড়ে পৌঁছে গেলেও শট লক্ষ্যে রাখতে পারেননি।

দ্বিতীয়ার্ধে ভারত সুবর্ণ সুযোগ তৈরি করতে না পারলেও ম্যাচের শেষ মুহূর্তে গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। লালিয়ানজুয়ালা ছাঙতের একটি কাটব্যাক পরিবর্ত হিসেবে নামা সুনীল ছেত্রীর পায়ে ঠিকঠাকই পড়েছিল। কিন্তু তাঁর গোলমুখী শটটি ব্লক হয়ে যাওয়ায় তা লক্ষ্যভ্রষ্ট হয়।

এই পরাজয়ের ফলে গ্রুপ ‘সি’-তে প্রথম দুই ম্যাচ শেষে ভারতের সংগ্রহ মাত্র এক পয়েন্ট। অন্যদিকে, সিঙ্গাপুর ঢাকায় বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠেছে। হংকং চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, আর বাংলাদেশ ও ভারত যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।

মার্কেজ আরও বলেন, “বাংলাদেশের কোচের সঙ্গে আমাদের প্রথম ম্যাচে আমি কথা বলেছিলাম। উনি তিন বছর ধরে বাংলাদেশে কোচিং করছেন। উনি বলেছিলেন, এই গ্রুপটা খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। সিঙ্গাপুর বনাম হংকং ম্যাচ ০-০ ছিল। আজকের ম্যাচেও (হংকংয়ের বিরুদ্ধে) শেষ মুহূর্তে গোল হয়েছে। সামনে খুব কঠিন ম্যাচ আসছে। তবু আমার বিশ্বাস, ভারতের এখনও মূলপর্বে ওঠার সুযোগ আছে”।

ব্লু টাইগারদের পরের ম্যাচ অক্টোবরে, গ্রুপ শীর্ষে থাকা সিঙ্গাপুরের বিরুদ্ধে। গুরুত্বপূর্ণ জয় অর্জনের লক্ষ্যে মাঠে নামবে তারা। মঙ্গলবার অবশ্য মার্কেজের দলের ছেলেরা রক্ষণে যথেষ্ট দৃঢ়তা দেখায়। গত দুই ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে তারা। তবে আক্রমণে গোলের অভাব এখনও চিন্তার বিষয়। কারণ, ভারত এখনও এই বাছাই পর্বে গোলের মুখ দেখেনি।

কোচ বলেন, “খেলোয়াড়দের বিরুদ্ধে বলার মতো কিছু দেখছি না আমি। ওদের সঠিক মানসিকতা ছিল, পরিকল্পনাও ছিল। তবে আমার মনে হয়েছে, বল নিয়ে আমরা আরও ভাল খেলতে পারতাম, আরও সাহস দেখাতে পারতাম। কিন্তু দল জিততে না পারলে খেলোয়াড়রা একটু নার্ভাস থাকে। কিছু মুহূর্তে, যখন ভাল পাস সরবরাহ হয়েছে, সেখানেও আমাদের ছেলেরা একটু নার্ভাস ছিল”।

Post Views: 178

Continue Reading

Previous: জমে উঠেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, তৈরী হল রেকর্ডও
Next: সাইপ্রাসে নেমে জ্বালানি ভরবে মোদীর বিমান, পাকিস্তানের পক্ষে থাকায় তুরস্ককে কূটনৈতিক বার্তা নয়াদিল্লির?

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.