স্পোর্টস ডেস্ক : ফের আইপিএল ফাইনাল নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে। বিশ্বকাপ ফাইনাল আইপিএল ফাইনাল সহ সব ম্যাচ আহমেদাবাদে হবে এটা একপ্রকার নিয়ম হয়ে গেছে। এবারেও ২০২৬ ফাইনাল হবে আহমেদাবাদে। গতবছর আবহওয়ার বৃষ্টির অজুহাত দেখিয়ে ফাইনাল ইডেন থেকে সরানো হয়। গতবছর আরসিবি চ্যাম্পিয়ন হওয়ায় এবার আইপিএল ফাইনাল হওয়ার কথা ছিল চিন্নাস্বামীতে। তবে কর্ণাটকে কংগ্রেস বিধায়ক বিজয়ানন্দ কাসাপ্পানাভা প্রকাশ্যে দাবি করেন, তাঁরা ভিআইপি হওয়ায় একাধিক টিকিট দিতে হবে। প্রত্যেক বিধায়ককে টিকিট দেওয়ার দাবি করেন তিনি। বেশ কিছু বিধায়ক এই দাবিকে সমর্থন জানিয়ে প্রত্যেকের জন্য অন্তত পাঁচটি করে টিকিট এবং স্টেডিয়ামে লাউঞ্জ ব্যবহারের সুযোগ চেয়েছিলেন। চাপের মুখে পড়ে কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন মানতে রাজি হয় এবং টিকিট দেওয়া হয়। তবে বোর্ড রাজি হয়নি।
এরপরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। ৩১ হবে আইপিএলের ফাইনাল। বোর্ড এক বিবৃতিতে জানায়,ম্যাচ আয়োজনে কিছু সমস্যা থাকায় এ বারে ব্যতিক্রম হিসেবে তিনটি ভেন্যুতে আয়োজিত হবে প্লে-অফের ম্যাচগুলি। একটি বিবৃতিতে বোর্ড জানিয়েছে, ‘আই পিএলের -এর ফাইনাল আয়োজিত হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতেই। কিন্তু স্থানীয় প্রশাসন ও কিছু সংস্থার পক্ষ থেকে অন্যায্য দাবি করা হয়, যা পূরণ করা বোর্ডের নিয়মবিরুদ্ধ। এই কারণেই ফাইনাল ম্যাচের ভেন্যু বদল করা হয়েছে।’

৩১ মে আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজিত হবে ফাইনাল ম্যাচ। ২৬ মে ধরমশালা স্টেডিয়ামে আয়োজিত হবে প্রথম কোয়ালিফায়ার। গ্রুপ পর্বে শীর্ষে শেষ করা দুই দল অংশ নেবে এই ম্যাচে।
২৭ মে মুল্লানপুরে নিউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হবে এলিমিনেটর। গ্রুপ পর্বে তিন ও চারে শেষ করা দুই দল অংশ নেবে এই ম্যাচে।
২৯ মে আয়োজিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল এবং এলিমিনেটরে জেতা দল মুখোমুখি হবে এই ম্যাচে। আর ফাইনাল ৩১ তারিখ আহমেদাবাদে।