Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • ইউনাইটেডকে হারিয়ে শিল্ড ফাইনালে ডার্বিতে বাগান,গোয়েঙ্কার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে পুলিশের লাঠি খেলো সমর্থকরা

ইউনাইটেডকে হারিয়ে শিল্ড ফাইনালে ডার্বিতে বাগান,গোয়েঙ্কার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে পুলিশের লাঠি খেলো সমর্থকরা

Online Desk অক্টোবর 15, 2025
FB_IMG_1760527609062-1.jpg

স্পোর্টস ডেস্ক : ইউনাইটেড এফসিকে হারিয়ে আইএফএ শিল্ড ফাইনালে পৌঁছে গেল মোহনবাগান। অর্থাৎ শিল্ড ফাইনালে শনিবার ডার্বি যুবভারতীতে। ম্যাচের ফলাফল হল ২-০। এদিন ম্যাচের শুরু থেকেই মাঝমাঠে আক্রমণ বাড়ায় ইউনাইটেড। ১৪ মিনিটে সুযোগ পেয়ে যান ইউনাইটেডের নাইজেরিয়ার চিজোবা ক্রিস্টোফার। তাঁর শট কোনওক্রমে বাঁচান বাগান গোলরক্ষক সাইদ জাহিদ। ১৭ মিনিটে ব্রাজিলীয় তারকা রবসন সুযোগ পেয়ে গোল করতে পারেননি। ২১ মিনিটে প্রায় আত্মঘাতী গোল করে ফেলেছিলেন মেহতাব সিং। ২৬ মিনিটে দিমি পেত্রাতোসের বল থেকে গোল করতে ব্যর্থ আশিস রাই। ২৮ মিনিটে গোল মিস ইউনাইটেডের সুজল মুণ্ডার শট। ৪৪ মিনিটে মোহনবাগানের হাসি ফোটে।জেসন কামিংসের মাইনাস থেকে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন দিমিত্রি। প্রথমার্ধে ফলাফল ছিল ১-০। দ্বিতীয়ার্ধে টম অলড্রেডের জায়গায় আলবের্তো রদ্রিগেসকে নামান বাগান কোচ মোলিনা। ৪৯ মিনিটে দ্বিতীয় গোল পায় মোহনবাগান। বক্সের ডান দিক থেকে রবসনে ফ্রিকিক উড়ে এসেছিল বক্সে। সেখান থেকে কামিংসের শটে গোল হয়। ইউনইটেড গোলকিপারের ব্যর্থতায়।

এর কিছুক্ষণ পরে ম্যাকলারেনকে নামান মোলিনা। সঙ্গে সুহেল ভাট এবং দীপেন্দু বিশ্বাসকে মাঠে আনেন। ৮২ মিনিটে অফসাইডের জন্য ম্যাকলারেনের গোল অফসাইডের কারণে বাতিল হয়। আর গোল হয়নি। ফাইনালে গেলো মোহনবাগান। এদিন ফের একবার মোহনবাগান সমর্থক রা ইরানে এএফসি কাপ খেলতে না যাওয়ার জন্য মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষর উপর ক্ষোভ উগড়ে দেন। এটিকে আন্দোলনের পরে ফের তারা লিখল ব্রেক দ্য মার্জার। সঞ্জীব গোয়েঙ্কা, বিনয় চোপড়াদের নিয়ে বিক্ষোভও দেখান। পোস্টাররে লেখা ছিলো শিরদাড়া বিক্রি নেই। এদিন সমর্থকদের উপর পুলিশ লাঠিচার্জ করেন।

Post Views: 80

Continue Reading

Previous: ক্রোমার স্ত্রী পূজার হটাৎ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
Next: সংঘর্ষে লিপ্ত পাক-আফগান; পাকিস্তানি সেনার হামলায় নিহত ১২ আহত শতাধিক, জানাল তালিবান

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.