Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • তার রেকর্ড ভাঙার কাছাকাছি, রুটকে নিয়ে কী বললেন মাস্টারব্লাস্টার

তার রেকর্ড ভাঙার কাছাকাছি, রুটকে নিয়ে কী বললেন মাস্টারব্লাস্টার

Online Desk আগস্ট 26, 2025
Root_Sachin_Tendulkar_1756124393610_1756124398442.jpg

স্পোর্টস ডেস্ক : টেস্টে সর্বোচ্চ রানের মালিক শচীন। ২০০ টেস্টে তাঁর রান সংখ্যা ১৫,৯২১। রুটের রান ১৩,৫৪৩। কিংবদন্তির থেকে ২৩৭৮ রান পিছিয়ে। একটি সাক্ষাৎকারে রুট সম্বন্ধে প্রশ্ন করা হয় শচীনকে। ইংল্যান্ডের ব্যাটারকে নিয়ে তাঁর প্রথম ধারণা কী ছিল? পাশাপাশি বলা হয়, ১৩০০০ টেস্ট রান পেরিয়ে গিয়েছেন রুট। তাঁর পেছনেই আছেন। রুট নিজের প্রথম ম্যাচ ভারতের বিরুদ্ধে খেলে। তখন দলে ছিলেন শচীন। ইংল্যান্ডের তারকার ভূয়সী প্রশংসা করেন মাস্টার ব্লাস্টার।

শচীন বলেন, ‘টেস্টে ১৩,০০০ রান পার করা বড় প্রাপ্তি। এখনও সমানতালে খেলে চলেছে। ২০১২ সালে নাগপুরে ওর অভিষেক টেস্টে ওকে আমি প্রথমবার দেখি। আমি নিজের সতীর্থদের বলি, ওরা ভবিষ্যতের ইংল্যান্ড অধিনায়ককে দেখছে। যেভাবে উইকেট যাচাই করে খেলেছিল এবং নিয়মিত স্ট্রাইক রোটেট করে, তাতে আমি অভিভূত হয়ে যাই। আমি তখনই বুঝে গিয়েছিলাম, ও বড় প্লেয়ার হবে।’ চেতেশ্বর পূজারার অবসরের পর সোশ্যাল মিডিয়ায় ভারতীয় টেস্ট দলের এককালীন ‘মেরুদণ্ড’র প্রশংসা করেন শচীন। ভারতীয় ক্রিকেটে ১৫ বছরের অবদানের জন্য কুর্নিশ জানান।

শচীন বলেন, ‘পূজারা, সবসময় তোমাকে তিন নম্বরে নামতে দেখে আশ্বস্ত লাগত। তুমি শান্ত এবং সাহসী। চাপের মুহূর্তে তোমার টেকনিক, ধৈর্য এবং সংগঠিত মনোভাব দলের সম্পদ ছিল।’ ২০১৮-১৯ বর্ডার-গাভাসকর সিরিজ পূজারার টেস্ট কেরিয়ারের অন্যতম সাফল্য। ম্যারাথন ইনিংস খেলেন। ১২৫৮ বল ক্রিজে টিকেছিলেন। মোট ৫২১ রান করেন। গড় ৭৪.৪২। যা সিরিজে সর্বোচ্চ। সিরিজের প্রথম ম্যাচে ভারত মাত্র ১৯ রানে ৩ উইকেট হারানোর পর পরিত্রাতার ভূমিকা নেন পূজারা। কিংবদন্তি মনে করেন, তাঁকে ছাড়া সিরিজ ২-১ এ জেতা সম্ভব হত না ভারতের। শচীন বলেন, ‘অস্ট্রেলিয়ায় ২০১৮ সিরিজ জয় সবচেয়ে উল্লেখযোগ্য। পূজারার ম্যাচ উইনিং রান ছাড়া এটা সম্ভব হত না। অসাধারণ কেরিয়ারের জন্য অভিনন্দন। পরের পর্বের জন্য শুভেচ্ছা। দ্বিতীয় ইনিংস উপভোগ করো।’

Post Views: 197

Continue Reading

Previous: দলের পরপর ২ বার ডুরান্ড জয় নিয়ে কী বললেন জন!
Next: জয় দিয়ে এএফসি শুরু ইস্টবেঙ্গল মহিলাদের

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.