Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হোঁচট খেল বাংলা, অভিষেকের পাল্টা অভিমন্যুর অপরাজিত শতরানেও রোখা গেল না পাঞ্জাবের বড় জয়

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হোঁচট খেল বাংলা, অভিষেকের পাল্টা অভিমন্যুর অপরাজিত শতরানেও রোখা গেল না পাঞ্জাবের বড় জয়

Online Desk নভেম্বর 30, 2025
Syed-Mushtaq-Ali-Trophy.jpg

স্পোর্টস রিপোর্টার : চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম পরাজয়ের সম্মুখীন হল বাংলা। পাঞ্জাব অধিনায়ক অভিষেক শর্মার পাল্টা বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন অপরাজিত শতরান হাঁকালেন। তবে তাতেও পাঞ্জাবের কাছে ১১২ রানে পরাজয় ঠেকানো গেল না।

জয়ের জন্য ৩১১ রানের টার্গেট তাড়া করতে নেমে বাংলা শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ১.৪ ওভারে স্কোরবোর্ডে ৭ রান ওঠার ফাঁকে পড়ে যায় তিন উইকেট। করণ লাল ৩ বলে ১, অভিষেক পোড়েল ৪ বলে ৬ ও শাহবাজ আহমেদ ২ বলে শূন্য রানে আউট হন। সুদীপ কুমার ঘরামি ৯ বলে ৪, শাকির হাবিব গান্ধী ২ বলে ১, ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ২ বলে ১, সক্ষম চৌধুরী ৫ বলে ২ ও প্রদীপ্ত প্রামাণিক ১৪ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন।

৯.৩ ওভারের শেষে বাংলার স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ৮৯। চতুর্দশ ওভারের শেষ বলে ১১৫ রানে অষ্টম ও ১৫.৩ ওভারে ১৫২ রানে নবম উইকেট পড়ে। বাংলা শেষ অবধি ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান তোলে। তিনে নেমে অভিমন্যু ১৩টি চার ও ৮টি ছয়ের সাহায্যে ৬৬ বলে ১৩০ রানে অপরাজিত থাকেন। আকাশ দীপ পাঁচটি ছয়ের সাহায্যে ৭ বলে ৩১ রান করেন। মহম্মদ শামি অপরাজিত থাকেন ৭ বলে ৬ রান করে। হরপ্রীত ব্রার ৪ ওভারে ২৩ রান দিয়ে চার উইকেট নেন। নেহাল ওয়াধেরা ২ ওভারে ১৯ ও গুরনুর ব্রার ৪ ওভারে ৪০ রান দিয়ে ২ উইকেট নেন। অভিষেক শর্মা একটি উইকেট পান ৩ ওভারে ৫০ রান খরচ করে।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এটি অভিমন্যুর দ্বিতীয় শতরান। এর আগে, তিনি ২০১৯ সালে কটকে মিজোরামের বিরুদ্ধে ৫৬ বলে অপরাজিত ১০৭ রানের ইনিংস খেলেছিলেন। এই টুর্নামেন্টের ইতিহাসে বাংলার কোনও ব্যাটারের করা সর্বাধিক ব্যক্তিগত রানের রেকর্ডটিও এদিন নিজের দখলে নিলেন অভিমন্যু। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার হয়ে একটি করে শতরান রয়েছে ঋদ্ধিমান সাহা (২০১৯ সালে কটকে অরুণাচলের বিরুদ্ধে ৬২ বলে ১২৯), বিবেক সিং (২০২১ সালে ইডেনে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ৬৪ বলে অপরাজিত ১০০) ও শাহবাজ আহমেদের (গত বছর রাজকোটে পাঞ্জাবের বিরুদ্ধে ৪৯ বলে অপরাজিত ১০০)।

এদিন হায়দরাবাদের জিমখানা মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ৩১০ রান তোলে পাঞ্জাব। যা টুর্নামেন্টের ইতিহাসে দলগত দ্বিতীয় সর্বাধিক স্কোর। দলগত সর্বাধিক রানের রেকর্ড রয়েছে বরোদার দখলে, গত বছর ইন্দোরে সিকিমের বিরুদ্ধে তারা তোলে ৫ উইকেটে ৩৪৯। পাঞ্জাব অধিনায়ক তথা টি২০ আন্তর্জাতিকে বিশ্বের ১ নম্বর ব্যাটার অভিষেক শর্মা ১২ বলে হাফ সেঞ্চুরি ও ৩২ বলে শতরান পূর্ণ করেন। অভিষেক ১৬টি চার ৮টি চারের সাহায্যে ৫২ বলে ১৪৮ রান করে আউট হন।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে এটি তাঁর পঞ্চম শতরান। এই টুর্নামেন্টে সর্বাধিক শতরানের নিজের রেকর্ড উন্নত করলেন অভিষেক। পাঞ্জাবের ওপেনিং জুটি ভাঙে ১২.৩ ওভারে ২০৫ রানে। প্রভসিমরণ সিং ৩৫ বলে ৭০, আনমোলপ্রীত সিং ৬ বলে ১১, রামনদীপ সিং ১৫ বলে ৩৯, সানভীর সিং ৯ বলে ২২ রান করেন। নমন ধীর ২ বলে ৭ ও নেহাল ওয়াধেরা ২ বলে ২ রানে অপরাজিত থাকেন।

আকাশ দীপ ৪ ওভারে ৫৫ রান দিয়ে দুটি উইকেট নেন। মহম্মদ শামি ৪ ওভারে ৬১, সক্ষম চৌধুরী ২ ওভারে ৩৫ ও প্রদীপ্ত প্রামাণিক ৩ ওভারে ৪১ রান দিয়ে একটি করে উইকেট পান। ঋত্ত্বিক চট্টোপাধ্যায় ৪ ওভারে ৬৭, করণ লাল ১ ওভারে ২১ ও শাহবাজ আহমেদ ২ ওভারে ২৭ রান দিলেও কোনও উইকেট পাননি।

Post Views: 129

Continue Reading

Previous: অবসর নিলেও পাওয়ার কোচ হিসেবে কেকেআরে রাসেল
Next: জাতপাতের কারণে প্রেমিককে পাথর দিয়ে থেঁতলে খুন পরিবারের, প্রিয় মানুষের দেহকে ‘বিয়ে’ করলেন তরুণী

সম্পর্কিত গল্প

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
baby-deadbody.png

ফোন ফ্যাক্টরিতে সন্তান প্রসব! লোক্লজ্জার ভয়ে নিজের হাতে গলা কেটে খুন সদ্যজাতকে

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.