Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জাতপাতের কারণে প্রেমিককে পাথর দিয়ে থেঁতলে খুন পরিবারের, প্রিয় মানুষের দেহকে ‘বিয়ে’ করলেন তরুণী

জাতপাতের কারণে প্রেমিককে পাথর দিয়ে থেঁতলে খুন পরিবারের, প্রিয় মানুষের দেহকে ‘বিয়ে’ করলেন তরুণী

Online Desk নভেম্বর 30, 2025
lover-murder.jpg

ওঙ্কার ডেস্ক: ভালবাসার করুণ পরিণতি। ভিন জাতের হওয়ার কারণে প্রেমিককে গুলি করে তার পর পাথর দিয়ে থেঁতলে খুন করে দেওয়ার অভিযোগ প্রেমিকার পরিবারের লোকজনের বিরুদ্ধে। প্রিয় মানুষের এমন পরিণতি মেনে নিতে পারেননি প্রেমিকা। তাঁর মৃতদেহের সঙ্গে ‘বিবাহ বন্ধনে’ আবদ্ধ হলেন তরুণী। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নান্দেদে।

রিপোর্ট অনুসারে, ২০ বছর বয়সী ওই যুবকের নাম সক্ষম টেটে। তাঁর সঙ্গে তিন বছর আগে আলাপ হয়েছিল আঁচলের। ওই তরুণীর ভাইদের মাধ্যমে সক্ষমের সঙ্গে আলাপ হয়। প্রায়শই আঁচলের বাড়িতে যাতায়াত ছিল সক্ষমের। সেই সূত্রে ঘনিষ্ঠতা তৈরি হয় দুজনের মধ্যে। কিন্তু দুজনের এই তিন বছরের সম্পর্কের কথা সম্প্রতি জানতে পারে আঁচলের পরিবার। পরিবার জানতে পারে দুজনে খুব শীঘ্রই বিয়ে করার চিন্তাভাবনা করছে। ভিন জাতের হওয়ার কারণে আঁচলের পরিবার এই বিয়ের বিরোধিতা করে। পরিবারের তরফে বার বার হুমকি দেওয়া সত্ত্বেও আঁচল সক্ষমের সঙ্গে সম্পর্ক জারি রেখেছিল।

আঁচলের ভাই এবং বাবা বৃহস্পতিবার সক্ষমকে মারধর করে। মাথায় গুলি করে এবং পাথর দিয়ে মাথা থেঁতলে দেয়। সক্ষমের শেষকৃত্য চলাকালীন, আঁচল নিহত যুবকের বাড়িতে পৌঁছায়। প্রেমিকের শরীরে হলুদ লাগিয়ে দিয়ে নিজের কপালে সিঁদুর লাগিয়ে নেন আঁচল। প্রেমিকের মৃতদেহের সঙ্গে বিয়ে করেন ওই তরুণী। এরপর তিনি ঘোষণা করেন, সক্ষমের স্ত্রী হিসেবে তিনি বাকি জীবন নিহত যুবকের বাড়িতে থাকবেন। আঁচল বলেন, ‘আমাদের ভালবাসা জয়ী হয়েছে, এমনকি সক্ষমের মৃত্যুতেও। আমার বাবা এবং ভাইরা হেরে গেছে।’ প্রেমিকের খুনিদের মৃত্যুদণ্ড দাবি করেন আঁচল। সেই সঙ্গে তিনি বলেন, সক্ষমকে বিয়ে করেছেন কারণ তিনি মারা গেলেও তাঁদের ভালবাসা এখনও বেঁচে আছে। গোটা ঘটনায় পুলিশ বিভিন্ন ধারায় ছয় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। ইতিমধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।

Post Views: 104

Continue Reading

Previous: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হোঁচট খেল বাংলা, অভিষেকের পাল্টা অভিমন্যুর অপরাজিত শতরানেও রোখা গেল না পাঞ্জাবের বড় জয়
Next: বিশ্ব এইডস দিবস, মারণ রোগের বিরুদ্ধে ভারতের লড়াই ও সাফল্য

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.