Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • পাকিস্তানকে বিশ্বকাপে ভারত ম্যাচে না খেলার সিদ্ধান্তকে হুঁশিয়ারি আইসিসির

পাকিস্তানকে বিশ্বকাপে ভারত ম্যাচে না খেলার সিদ্ধান্তকে হুঁশিয়ারি আইসিসির

Online Desk ফেব্রুয়ারি 2, 2026
ICC-PCB.jpg

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশকে টি ২০ বিশ্বকাপে খেলতে না দেওয়ার প্রতিবাদ বিশ্বকাপে ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারত ম্যাচ বয়কট পাকিস্তান সরকারের।রবিবার ঘোষণা করেছে, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু গ্রুপ পর্বে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচটি বয়কট করা হবে। বাংলাদেশের নিরাপত্তাজনিত উদ্বেগের পর আইসিসি টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে সরিয়ে দেওয়ায় তারই প্রতিবাদ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। আইসিসি-ও পালটা জবাব দিয়ে একটি প্রেস রিলিজ় জারি করেছে। সেই রিলিজ়ে বলা হয়েছে, ‘পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তকে আইসিসি যথেষ্ট গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করেছে। এই সিদ্ধান্ত অনুসারে পাকিস্তান ক্রিকেট দলকে নির্দেশ দেওয়া হয়েছে, ২০২৬ টি-২০ বিশ্বকাপে তারা নির্বাচিত কয়েকটি ম্য়াচেই খেলতে নামবে। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে আইসিসি-কে কোনও সিদ্ধান্তের কথা জানানো হয়নি। সেকারণে আইসিসি অপেক্ষা করছে।

একটা গ্লোবাল স্পোর্টিং ইভেন্টের মূলপর্বে নির্বাচিত কয়েকটি ম্য়াচে অংশগ্রহণের সিদ্ধান্ত একেবারে কাম্য নয়। কারণ টুর্নামেন্টের মূল পর্বের সঙ্গে তা একেবারেই খাপ খায় না। আশা করা হচ্ছে, যোগ্যতা অর্জনকারী প্রত্যেকটা দলই নির্দিষ্ট সূচি মেনে এবং টুর্নামেন্টের শর্তানুসারে প্রত্যেকটা ম্য়াচ খেলতে নামবে।এই টুর্নামেন্টে আইসিসি প্রত্যেকটা অংশগ্রহণকারী দলের থেকেই সততা, প্রতিযোগিতামূলক মনোভাব, ধারাবাহিকতা এবং স্বচ্ছ্বতা প্রত্যাশা করে। সেক্ষেত্রে নির্বাচিত কয়েকটি ম্য়াচে অংশগ্রহণ এই টুর্নামেন্টে প্রতিযোগিতামূলক মনোভাব এবং স্বচ্ছ্বতাকে ক্ষুণ্ণ করে। যদিও কোনও দেশের সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে, সেটাকে আইসিসি অবশ্যই সম্মান করে। কিন্তু, এই গ্লোবাল স্পোর্টস ইভেন্টে গোটা বিশ্বের একাধিক সমর্থক জড়িয়ে রয়েছে। এরমধ্যে আবার লাখ-লাখ সমর্থক পাকিস্তানেরই রয়েছে। এমন সিদ্ধান্ত তাদের ভাবাবেগকে আঘাত করবে।

আইসিসি আশা করছে, পিসিবি এই সিদ্ধান্ত গ্রহণ করার আগে দেশের ক্রিকেটে সবথেকে গুরুত্বপূর্ণ এবং দীর্ঘস্থায়ী পরিণতির ব্যাপারে অবশ্যই চিন্তাভাবনা করবে। কারণ, এই একটা সিদ্ধান্তের কারণে গ্লোবাল ক্রিকেটের ইকোসিস্টেম ব্যাহত হতে পারে। যেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেরাই সদস্য এবং একটা মোটা অঙ্কের লভ্যাংশ তারা অর্জন করে। আইসিসি-র আপাতত একটাই লক্ষ্য, পুরুষদের টি-২০ বিশ্বকাপ টুর্নামেন্ট সুষ্ঠভাবে আয়োজন করা। এই দায়িত্ব পিসিবি সহ প্রত্যেকটা অংশগ্রহণকারী দেশেরই গ্রহণ করা উচিত। আশা করা যায়, স্টেকহোল্ডারদের কথা মাথায় রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের সিদ্ধান্ত আরও একবার পুনর্বিবেচনা করবে।’

Post Views: 63

Continue Reading

Previous: কলকাতায় শুটআউট! দুই দলের বচসাতে উত্তপ্ত দক্ষিণ কলকাতার গোলপার্ক
Next: বালুচিস্তানে পাক বাহিনীর হাতে নিহতের সংখ্যা বেড়ে ১৪৫

সম্পর্কিত গল্প

micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.