Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বালুচিস্তানে পাক বাহিনীর হাতে নিহতের সংখ্যা বেড়ে ১৪৫

বালুচিস্তানে পাক বাহিনীর হাতে নিহতের সংখ্যা বেড়ে ১৪৫

Online Desk ফেব্রুয়ারি 2, 2026
balochistan.jpg

ওঙ্কার ডেস্ক: গত দু দিনে পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৪৫ জন বিদ্রোহীর মৃত্যু হয়েছে। পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম এই অঞ্চলে বছরের পর বছর ধরে সংঘর্ষ চলছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের। সম্প্রতি বিদ্রোহীরা নিরাপত্তা বাহিনী, বেসামরিক নাগরিক এবং বিভিন্ন কাঠামোর উপর হামলা বাড়িয়েছে। এই আবহে অভিযান চালিয়ে বিদ্রোহীদের খতম করার লক্ষ্য নেয় ইসলামাবাদ।

পাকিস্তানের জুনিয়র স্বরাষ্ট্রমন্ত্রী তালাল চৌধুরী বলেন, সাধারণ পোশাক পরে শনিবার হামলাকারীরা হাসপাতাল, স্কুল, ব্যাঙ্ক এবং বাজারে ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়। তাঁর কথায়, ‘প্রত্যেক ক্ষেত্রেই, আক্রমণকারীরা বেসামরিক নাগরিকের পোশাক পরে দোকানে এসে কর্মরত সাধারণ মানুষকে নির্বিচারে গুলি চালায়।’ বেসামরিক নাগরিকদের মানব ঢাল হিসেবে তারা ব্যবহার করেছে বলে জানান তিনি। বালুচিস্তানের স্বাধীনতাকামী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, গোটা প্রদেশ জুড়ে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ‘কালো ঝড়’ নামে একটি অভিযান শুরু করা হয়েছে।

বালুচিস্তানের রাজধানী কোয়েটায় থানার সামনে দেখা যায় পুড়ে যাওয়া যানবাহন, দরজায় গুলির দাগ। বিদ্রোহীদের হামলার পর নিরাপত্তা বাহিনী জোরদার করেছে টহল। এলাকায় মানুষের চলাচলও নিয়ন্ত্রণ করা হচ্ছে। বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি বলেন, বিদ্রোহীদের হামলায় ১৭ জন সরকারি কর্মী এবং ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, শনিবার ৯২ জন বিদ্রোহী নিহত হয়েছে। শুক্রবার এই সংখ্যাটা ছিল ৪১।

Post Views: 214

Continue Reading

Previous: পাকিস্তানকে বিশ্বকাপে ভারত ম্যাচে না খেলার সিদ্ধান্তকে হুঁশিয়ারি আইসিসির
Next: বালুচিস্তান অশান্তির নেপথ্যে ভারতের ভূমিকা নিয়ে পাকিস্তানের সব দাবি খারিজ করল নয়া দিল্লি

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.