Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • অভিমন্যু, শাকির ও শাহবাজের অর্ধশতরান, রঞ্জিতে অসমের বিরুদ্ধে জয়ের গন্ধ পাচ্ছে বাংলা

অভিমন্যু, শাকির ও শাহবাজের অর্ধশতরান, রঞ্জিতে অসমের বিরুদ্ধে জয়ের গন্ধ পাচ্ছে বাংলা

Online Desk নভেম্বর 17, 2025
Ranji-2.jpg

স্পোর্টস ডেস্ক : কল্যাণীতে রঞ্জি ট্রফির ম্যাচে অসমের বিরুদ্ধে জয়ের গন্ধ পাচ্ছে বাংলা। দ্বিতীয় দিনের শেষে বাংলা প্রথম ইনিংসে ৬৭ রানে এগিয়ে রয়েছে, হাতে রয়েছে ৬ উইকেট। প্রথম ইনিংসে লিড পাওয়ায় ইতিমধ্যেই তিন পয়েন্টও নিশ্চিত হয়ে গিয়েছে অভিমন্যু ঈশ্বরনের নেতৃত্বাধীন দলের। এবার সরাসরি জয় ছিনিয়ে নেওয়াই লক্ষ্য চলতি রঞ্জি ট্রফিতে অপরাজেয় বাংলার। অসমের প্রথম ইনিংসে ২০০ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে বাংলার স্কোর ৬৭ ওভারে ৪ উইকেটে ২৬৭ রান। শাহবাজ আহমেদ ৬টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৬৭ বলে ৬১ রানে অপরাজিত আছেন। তাঁর সঙ্গে ৪০ বলে ২৫ রানে ক্রিজে রয়েছেন সুমন্ত গুপ্ত, তিনি মেরেছেন চারটি চার।

বাংলার প্রথম উইকেট পড়েছিল দলগত ৭ রানে। সুদীপ কুমার ঘরামি ১২ বলে ২ রান করার পর রান আউট হন। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ১২২ রান যোগ করেন অভিমন্যু ঈশ্বরন ও শাকির হাবিব গান্ধী। শাকির ৯টি চারের সাহায্যে ১০৬ বলে ৫৮ রান করে আম্পায়ারের ‘বিতর্কিত’ সিদ্ধান্তে কট বিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন। ৮টি চারের সাহায্যে অভিমন্যু করেন ১১১ বলে ৬৬। অনুষ্টুপ মজুমদার ৬৯ বলে ৪৩ রান করেছেন, তাঁর ইনিংসে আছে পাঁচটি চার। অসমের হয়ে আকাশ সেনগুপ্ত দুটি ও মুখতার হুসেন একটি উইকেট দখল করেছেন।

এর আগে, এদিন ৮০.২ ওভারে ২০০ রানে শেষ হয় অসমের প্রথম ইনিংস। গতকাল প্রথম দিনের শেষে অসমের স্কোর ছিল ৭৭ ওভারে ৮ উইকেটে ১৯৪ রান। আজ সকালে স্কোরবোর্ডে ৩.২ ওভারে ৬ রান ওঠার ফাঁকে বাকি দুই উইকেট হারায় অসম। মুখতার হুসেন রান আউট হন ৯ রানে। অধিনায়ক সুমিত ঘাডিগাঁওকর ১৬৫ বলে ৫৩ রান করে মহম্মদ শামির শিকার হতেই অসমের ইনিংসে যবনিকা পতন ঘটে। শামি চারটি মেডেন-সহ ২৩.২ ওভারে ৬৪ রান খরচ করে তিনটি উইকেট দখল করেন। সুরজ সিন্ধু জয়সওয়াল সাতটি মেডেন-সহ ২০ ওভারে ২৪ রানের বিনিময়ে তিনটি উইকেট পেয়েছেন। ২টি মেডেন-সহ ১১ ওভারে ৩০ রানের বিনিময়ে ২ উইকেট পান মহম্মদ কাইফ। ঈশান পোড়েল পেয়েছেন ১টি উইকেট।

Post Views: 207

Continue Reading

Previous: ২০ তারিখে বিহারে মুখ্যমন্ত্রী পদের শপথ গ্রহন; এনডিএ জোটের নিতিশই কি পরবর্তী মুখ্যমন্ত্রী
Next: শোলের ৫০’বছর পূর্তিতে চমক দর্শকদের জন্য, এবার প্রকাশিত হবে শোলের আনকাট ভার্সান

সম্পর্কিত গল্প

rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp-protest.jpg

দিল্লিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.