Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে জোড়া চিঠি চাকরিহারাদের, সমস্যা কি মিটবে ?

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে জোড়া চিঠি চাকরিহারাদের, সমস্যা কি মিটবে ?

Online Desk মে 27, 2025
SSC-Mamata.jpg

নিজস্ব সংবাদদাতা : চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকাদের জন্য বড় বার্তা আসতে পারে মঙ্গলবার। বিকেল ৫টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বিশেষ সাংবাদিক বৈঠক ডেকেছেন। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর থেকেই রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে— চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের সমস্যা সমাধানে কি বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার ?

এই সাংবাদিক বৈঠকের কথা প্রকাশ্যে আসার পরই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের অধিকার মঞ্চ এদিন মুখ্যমন্ত্রীকে একটি চিঠি পাঠায়। সেখানে OMR শিটের মিরর ইমেজ প্রকাশ, অযোগ্যদের বাদ দেওয়া থেকে শুরু করে ৫ দফা দাবি নিয়ে চিঠি পাঠায় শিক্ষক শিক্ষিকারা। এছাড়াও যোগ্য চাকরিতে পুনর্বহাল দাবি তাঁদের।

এই সাংবাদিক বৈঠক নতুন আশার আলো জাগাচ্ছে। “সরকারের তরফে কী বার্তা আসে, তা জানার জন্য এখন সবাই তাকিয়ে রয়েছে বিকেল ৫টার নবান্নের সাংবাদিক বৈঠকের দিকে”।
সোমবারই বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মঞ্চ থেকে একটি প্রতিনিধিদল বৈঠক করে শিক্ষাসবিবের সঙ্গে। বৈঠকের পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা জানিয়ে দেন, তারা মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চায়। শিক্ষা সচিবের পক্ষ থেকে যতটুকু বক্তব্য রাখার তারা দিয়েছেন, তবে এই বৈঠকের কোন রফাসূত্র বের হয়নি এমনটাই দাবি করেছিলেন শিক্ষক শিক্ষিকারা। তারপরই মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগে চিঠি পাঠায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। মঙ্গলবার বৈঠকের কথা জানিয়ে ফেসবুকে পোস্ট করেন মুখ্যমন্ত্রী। এই আইনি লড়াই এবং আন্দোলনের পথ কতদূর এগোবে, তা সময় বলবে। তবে মঙ্গলবার বিকেলের মুখ্যমন্ত্রীর সাংবাদিক সম্মেলনের দিকে এখন সবার নজর।

Post Views: 204

Continue Reading

Previous: জঙ্গলের গাছে ঝুলছে পচা গলা দেহ, রহস্যমৃত্যুতে চাঞ্চল্য দুর্গাপুরে
Next: বিল আর বেশিদিন আটকে রাখতে পারবেন না রাজ্যপাল, বিধানসভায় প্রস্তাব আনছে তৃণমূল

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.