Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • পরীক্ষায় আনতে হবে পরিচয় পত্র; এসএসসি পরীক্ষার প্রাক্কালে নয়া নির্দেশিকা কমিশনের

পরীক্ষায় আনতে হবে পরিচয় পত্র; এসএসসি পরীক্ষার প্রাক্কালে নয়া নির্দেশিকা কমিশনের

Online Desk সেপ্টেম্বর 4, 2025
ssc.png

ওঙ্কার ডেস্ক: আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর ফের পরীক্ষায় বসতে চলেছেন এসএসসি চাকরিহারা শিক্ষকরা। এরই মাঝে স্কুল সার্ভিস কমিশন জারি করল নতুন নির্দেশিকা। জানানো হয়েছে, পরীক্ষার্থীদের জন্য আধার কার্ড বা ভোটার কার্ড বাধ্যতামূলক। আর এই নিয়েই তোলপাড় শুরু হয়েছে চাকরিহারা শিক্ষক মহলে।
এসএসসি সূত্রে খবর, পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় প্রতিটি প্রার্থীকে আধার বা ভোটার কার্ড দেখাতে হবে। যাচাই-বাছাইয়ের পরই তাঁদের পরীক্ষায় বসতে দেওয়া হবে। এজন্য পরীক্ষার্থীদের পরীক্ষার শুরু হওয়ার অন্তত ২ ঘণ্টা আগে উপস্থিত থাকতে হবে। অর্থাৎ, দুপুর ১২টায় পরীক্ষা হলে সকাল ১০টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে।
কমিশনের দাবি, অনলাইনে আবেদন করার সময় বহু চাকরিপ্রার্থী ছবি ও সইয়ের ক্ষেত্রে সঠিক ফরম্যাট ব্যবহার করেননি। যেহেতু অ্যাডমিট কার্ড স্বয়ংক্রিয়ভাবে তৈরি হয়, তাই অনেকের অ্যাডমিট কার্ডে ছবি থাকেনি। কমিশন ভুল শুধরে নেওয়ার সুযোগ দিলেও অনেকে তা করেননি। ফলে, পরিচয় নিশ্চিত করতে নতুন নির্দেশিকা জারি করতে হয়েছে। তবে প্রশ্ন উঠছে যাঁরা নিয়মমাফিক ছবি দেননি, তাঁদের আবেদন বাতিল হল না কেন? কমিশনের তরফে জানানো হয়েছে, ২০১৬ সালের পরীক্ষায় সব অ্যাডমিট কার্ডেই ছবি ছিল। এবারে প্রার্থীরা ছবি দিয়েছিলেন, তবে ফরম্যাট ভুল ছিল। ফলে আবেদন বাতিল করা হলে বিপুল সংখ্যক প্রার্থী বাদ পড়ে যেত। তাই বিকল্প পথ বেছে নেওয়া হয়েছে।
অন্যদিকে, গত শনিবার রাতেই এসএসসি প্রকাশ করেছে ‘দাগি’দের তালিকা। প্রথমে ১,৮০৪ জনের নাম প্রকাশ করা হয়, পরে আরও দুজন যোগ হওয়ায় সংখ্যাটা দাঁড়ায় ১,৮০৬। এঁদের মধ্যে অনেকে নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবেদন করেছিলেন। সেই কারণে তাঁদের অ্যাডমিট কার্ড বাতিল করা হয়েছে। জানা গেছে, ১,৪০০ জন ‘দাগি’র মোট ২,১৬০টি অ্যাডমিট বাতিল হয়েছে। কারণ, অনেকেই নবম-দশম এবং একাদশ-দ্বাদশ উভয় পরীক্ষার জন্য আবেদন করেছিলেন।

Post Views: 205

Continue Reading

Previous: ভারত চিনকে ‘পার্টনার’ বলে ট্রাম্পকে কড়া ভাষায় শানলেন পুতিন
Next: অরুনাভ খাশনবিশের পরিচালনায় মুক্তি পেয়েছে ‘আমিষ’,’প্রেতকথার’ পরিচিত গল্প এবার সিনেমার পর্দায়

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.