Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • নির্বাচন কমিশনকে বলব যে বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন যেন পিছিয়ে দেওয়া হয় – প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

নির্বাচন কমিশনকে বলব যে বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন যেন পিছিয়ে দেওয়া হয় – প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

Online Desk এপ্রিল 23, 2024
09.png

অমিত কুমার দাস, কলকাতাঃ আমরা নির্বাচন কমিশনকে বলব যে বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন যেন পিছিয়ে দেওয়া হয়। প্রাথমিক পর্যবেক্ষণে মন্তব্য প্রধান বিচারপতির। যেখানে মানুষ ৮ ঘণ্টা শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন না, সেখানে এই মুহূর্তে ভোটের প্রয়োজন নেই, মুর্শিদাবাদে রামনবমীর দিন অশান্তির মামলায় এমনটাই মন্তব্য প্রধান বিচারপতির।

রামনবমীর দিন মিছিলকে কেন্দ্র করে অশান্তি হয় মুর্শিদাবাদে। অভিযোগ, মুর্শিদাবাদের রেজিনগরের শান্তিপুর এলাকা দিয়ে যখন মিছিল যাচ্ছিল, তখন কয়েক জন বাড়ির ছাদ থেকে ইট ছোড়ে। এমনকি, বোমাবাজি করার অভিযোগ ওঠে। এই ঘটনায় কয়েক জন আহত হয়েছে বলেও খবর মেলে। রামনবমীর ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে র্যা ফ নামাতে হয়। ঘটনার জল পৌছায় কলকাতা হাই কোর্টে। এনআইএ তদন্ত চেয়ে দায়ের হয় মামলা। মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়।
এজলাসে অশান্তির কথা শুনে, প্রধান বিচারপতি উদ্বেগ প্রকাশ করেন। এর পরই প্রধান বিচারপতি বলেন, ‘‘এই ঘটনায় কে প্ররোচনা দিল তা জানা দরকার। রাজ্য এবং কেন্দ্রীয় সংস্থাগুলি চাইলে হলফনামা জমা করতে পারে”। প্রাথমিক পর্যবেক্ষণের পর বিচারপতির মন্তব্য আমরা নির্বাচন কমিশনকে বলব যে বহরমপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন যেন পিছিয়ে দেওয়া হয়। যেখানে মানুষ ৮ ঘণ্টা শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন না, সেখানে এই মুহূর্তে ভোটের প্রয়োজন নেই। প্রধান বিচারপতির প্রশ্ন! এই অশান্তির প্ররোচনা কে দিল? -এই মামলায় রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছে হাই কোর্ট। ঘটনার দিন কী ঘটেছিল, তা রিপোর্ট দিয়ে আদালতকে জানাতে হবে রাজ্যকে। কেন্দ্র এবং রাজ্যের তদন্তকারী সংস্থাগুলি চাইলে হলফনামা দাখিল করতে পারবে বলে নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৬ এপ্রিল ।

Post Views: 72

Continue Reading

Previous: চাকরি হারিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছেন যোগ্য শিক্ষকেরা
Next: নিয়োগ বাতিলঃ ভোটের ডিউটি করতে পারবেন না চাকরি হারারা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.