Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আমরণ অনশনে অসুস্থ দৃষ্টিহীন শিক্ষক, ভর্তি আরজি কর হাসপাতালে

আমরণ অনশনে অসুস্থ দৃষ্টিহীন শিক্ষক, ভর্তি আরজি কর হাসপাতালে

Online Desk জুন 20, 2025
Teacher.jpg

ওঙ্কার ডেস্ক: চাকরিহারা এসএসসি আন্দোলনকারীদের আমরণ অনশন আরও এক দুঃখজনক মোড় নিল। বৃহস্পতিবার গুরুতর অসুস্থ হয়ে পড়লেন অনশনরত দৃষ্টিহীন শিক্ষক রবীন্দ্রনাথ সাহা। তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় কলকাতার আরজি কর হাসপাতালে। এর আগেই হাসপাতালে ভর্তি হন অনশনকারী মহিলা শিক্ষক শুভ্রা ঘোষ, যিনি প্রায় অচেতন অবস্থায় চিকিৎসাধীন।

এই অনশন শুরু হয় মূলত পিটিশন রিভিউ ও কিউরেটিভ পিটিশন নিষ্পত্তির আগে কোনও নতুন নিয়োগ প্রক্রিয়া না শুরু করা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ, ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ, এবং রি-প্যানেলিং-এর দাবি নিয়ে। বুধবার রাত থেকে সেন্ট্রাল পার্কের কাছে অনশন শুরু করেন ১০ জন চাকরিহারা শিক্ষক। পরবর্তী সময়ে অনশনকারীদের মধ্যে শারীরিক অসুস্থতা দেখা দিলে পরে আন্দোলনে আরও ছ’জন শিক্ষক নতুন করে অনশনে যোগ দেন। তাঁদের মধ্যেই ছিলেন রবীন্দ্রনাথ সাহা, যিনি মঙ্গলবার থেকে অনশন শুরু করেন।

তবে অসুস্থতা ও হাসপাতাল ভর্তি এই প্রতিকূল অবস্থার মধ্যেও অনশনকারীরা তাঁদের দাবি থেকে একচুলও নড়তে রাজি নন। তাঁদের স্পষ্ট বার্তা, এ লড়াই শুধুই চাকরির জন্য নয়, এটা ন্যায়বিচারের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি আলোচনার দাবিও তুলেছেন তাঁরা। তাঁদের হুঁশিয়ারি, এই অনশনে যদি কারও প্রাণহানি ঘটে, তবে তার সম্পূর্ণ দায় নিতে হবে সরকারকে।

একদিকে নিস্পৃহ সরকার, অন্যদিকে হাসপাতালের বিছানায় পড়ে রয়েছেন শারীরিক ও মানসিক ভাবে বিপর্যস্ত শিক্ষকরা, এযেন আজকের বাংলার শিক্ষাক্ষেত্রের এক নির্মম প্রতিচ্ছবি

Post Views: 182

Continue Reading

Previous: দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ তৈরি হচ্ছে জয়নগরের একটি বিখ্যাত মিষ্টির দোকানে
Next: বিমান দুর্ঘটনার জেরে বড় সিদ্ধান্ত, ১৬টি রুটে ফ্লাইট কমাচ্ছে এয়ার ইন্ডিয়া, ৩টি রুটে পরিষেবা সাময়িক বন্ধ

সম্পর্কিত গল্প

1000353927.jpg

লাল পতাকার মিছিলে সামিল ককরোচরা, ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে কলকাতায় বাঁধভাঙা আন্দোলনে ছাত্রযুব

Online Desk জুলাই 24, 2026
1000353881.png

‘ককরোচদের’ মোকাবিলায় পথে নামছে এবিভিপি-সহ সঙ্ঘের একাধিক শিক্ষা সংগঠন

Online Desk জুলাই 24, 2026
1000353825.jpg

সিজেপি-এর বিক্ষোভের জেরে তৃতীয় দিনেও বন্ধ দিল্লির ১৭ মেট্রো স্টেশন

Online Desk জুলাই 24, 2026

You may have missed

1000353927.jpg

লাল পতাকার মিছিলে সামিল ককরোচরা, ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে কলকাতায় বাঁধভাঙা আন্দোলনে ছাত্রযুব

Online Desk জুলাই 24, 2026
1000353906.jpg

নিজেদের অবস্থানে অনড় সিজেপি, দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেও মিলল না সুরাহা

Online Desk জুলাই 24, 2026
1000353881.png

‘ককরোচদের’ মোকাবিলায় পথে নামছে এবিভিপি-সহ সঙ্ঘের একাধিক শিক্ষা সংগঠন

Online Desk জুলাই 24, 2026
1000353873.jpg

‘ধর্মেন্দ্রকে পদ থেকে না সরালে কোনও আলোচনা নয়’, শুক্রেও মুলতুবি লোকসভার অধিবেশন

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.