Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এস এস সি-র দফতরের সামনে চাকরিহারাদের অনশন শুরু

এস এস সি-র দফতরের সামনে চাকরিহারাদের অনশন শুরু

Online Desk এপ্রিল 10, 2025
ssc-hunger-stric.jpg

নিজস্ব সংবাদদাতা, কলকাতা : বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ‘এসএসসি ২০১৬ প্যানেলের বৈধ চাকরিহারা সমাজ’-এর পক্ষ থেকে অনশন শুরু করলেন চাকরিহারা শিক্ষকরা। আপাতত চার জন শিক্ষক এই লাগাতার অনশনে বসেছেন বলে জানা গিয়েছে।

গত ৩ এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে ২০১৬ সালের এসএসসি প্যানেল বাতিল হয় ,চাকরি হারায় প্রায় ২৬০০০ শিক্ষক। নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য হয়েও চাকরি থেকে বঞ্চিত হয়েছেন বহু শিক্ষক। জেলায় জেলায় তাঁরা সামিল হচ্ছেন ডিআই অফিস ওভিযানে। কসবায় শিক্ষকদের আন্দোলন আটকাতে চলেছে পুলিশি প্রতিরোধ, লাথি, লাঠি চার্জ ।

গত বুধবার থেকেই এসএসসি দফতরের সামনে অবস্থানে করছেন আন্দোলনরত শিক্ষক ও শিক্ষাকর্মীরা। তাঁদের মূল দাবি, ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় উত্তীর্ণ অথচ চাকরি না পাওয়া প্রার্থীদের নামের তালিকা এবং ওএমআর শিটের ‘মিরর ইমেজ’ অবিলম্বে প্রকাশ করতে হবে এসেসসিকে। পাশাপাশি, বুধবার কসবার জেলা স্কুল পরিদর্শক (ডিআই) দফতরের সামনে পুলিশের লাঠিচার্জের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অনশনের সিদ্ধান্ত নেয়ছেন তারা ।

প্রসঙ্গত, বুধবার চাকরিহারাদের একাংশ এসএসসি দফতরে যান প্রাক্তন বিচারপতি ও বর্তমান সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে। সেখানে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে সাক্ষাৎ করেন তাঁরা। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসি কর্তৃপক্ষকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশের সময়সীমা বেঁধে দেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।

এদিকে, কলকাতার পাশাপাশি বুধবার বিভিন্ন জেলাতেও ডিআই অফিস অভিযান চালান চাকরিহারা প্রার্থীরা। কোথাও কোথাও পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও সংঘর্ষের ঘটনা ঘটে। কলকাতার কসবার ডিআই অফিসের সামনে বিক্ষোভ চলাকালীন শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে উভয় পক্ষের কয়েকজন আহত হন। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, পুলিশ বিনা প্ররোচনায় লাঠিচার্জ ও লাথি মারে।

এ নিয়ে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা বলেন, “পুলিশ আক্রান্ত হওয়ার পরই হালকা বলপ্রয়োগ করে। তবে লাথি মারা একেবারেই অনুচিত।” রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ ঘটনার প্রেক্ষিতে জানান, কেউ আইন নিজের হাতে তুলে নিলে পুলিশ নিশ্চুপ থাকতে পারে না। পাশাপাশি তিনি শিক্ষকদের শান্ত থাকার আবেদনও জানান।

এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার শিয়ালদহ থেকে রানি রাসমণি পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। পাশাপাশি শুক্রবার এসএসসি দফতর অভিযান চালানোর কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

চাকরি থেকে বঞ্চিত হাজার হাজার প্রার্থী দীর্ঘদিন ধরে আন্দোলনে সামিল হলেও সরকার পক্ষ এখনও পর্যন্ত কোনও সুস্পষ্ট আশ্বাস দেয়নি বলে অভিযোগ। এবারের লাগাতার অনশন এবং ধারাবাহিক আন্দোলন কতটা চাপ সৃষ্টি করতে পারে, তা এখন দেখার বিষয়।

Post Views: 209

Continue Reading

Previous: নাবালিকা ধর্ষণ কাণ্ডে গ্রেফতার ১, বেপাত্তা আরও ২ জন
Next: রাজস্থানে স্বেচ্ছাসেবী সংস্থার আড়ালে নারীপাচার, গ্রেফতার সংস্থার প্রধান

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.