Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সাত সকালে দুষ্কৃতি তান্ডব এসএসকেএম

সাত সকালে দুষ্কৃতি তান্ডব এসএসকেএম

Online Desk অক্টোবর 13, 2024
sskm.png

ইন্দ্রানী চক্রবর্তী, কলকাতা: স্বাস্থ্য ক্ষেত্রে নিরাপত্তার দাবি নিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মধ্যেই তান্ডবের সকাল দেখল কলকাতার এসএসকেএম হাসপাতাল। ফের প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা।
রবিবার, সকাল ৮টা নাগাদ ১২-১৫ জন দুষ্কৃতি হকি স্টিক, উইকেট, পাইপ নিয়ে ঢুকে এলো হাসপাতালে, চলল হামলা, মাথা ফাটল রোগীর আত্মীয়ের। প্রত্যক্ষদর্শীদের কথায়, দুই গোষ্ঠীর ঝামেলা চলছিলই রাস্তায়। একপক্ষ জখম হয়ে চিকিৎসা করাতে এলে আর এক পক্ষ পুনরায় হামলা চালায় হাসপাতালে ঢুকেই! ট্রমা কেয়ারের সামনে তান্ডবে মাথা ফাটলো রোগীর আত্মীয়ের।
একজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য অনুযায়ী, “পুলিশ আশেপাশেই ছিল, ঝামেলা দেখেও গা করেনি। যখন পুলিশ এনকোয়ারি করতে আসে ততক্ষণে দুষ্কৃতিরা বেরিয়ে গেছে।” স্থানীয় সূত্রে খবর, এসএসকেএমের ট্রমা কেয়ার সেন্টারে বাঁকুড়া থেকে আসা এক রোগী চিকিৎসাধীন রয়েছেন। আজই তাঁর হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা। তাঁর ছেলে সৌরভ মোদক ট্রমা কেয়ার সেন্টারের বাইরে দাঁড়িয়ে ছিলেন। তাঁকেই বেধড়ক মারধর করা হয় যার ফলে তাঁর মাথা ফাটে। যদিও দুষ্কৃতিরা কারা? বা কোথা থেকে এসেছে? সেই বিষয়ে নির্দিষ্ট কোনও তথ্য পাওয়া যায়নি।
গত কয়েকদিন আগেই রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ অনশনকারী জুনিয়র ডাক্তারদের অনশন তুলে নেওয়ার আবেদন জানিয়ে বলেন হাসপাতালের সুরক্ষা জনিত কাজের ৯০শতাংশ ১০ই অক্টোবরের মধ্যে শেষ হবে। তারিখ পেরিয়েছে, তারপরেই শহরের বৃহত্তম সরকারি হাসপাতালে সকাল সকাল এমন তান্ডবের ঘটনায় কপালে ভাঁজ পড়েছে সচেতন নাগরিকদের। প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। প্রশ্ন উঠছে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী হয় রোগী পরিষেবা সুরক্ষা নিয়েও।

Post Views: 114

Continue Reading

Previous: পিজিতে প্রেসেন্ট পার্টির উপর বহিরাগতদের হামলা। হামলা চালায় কুড়ি জনের একটি দল। ডাক্তার আন্দোলনের মধ্যে বিজেপি হামলায় উত্তেজনা।
Next: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন অনশনরত জুনিয়র ডাক্তার অনুস্টুপ মুখোপাধ্যায়

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.