Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ম্যাঞ্চেস্টারে ছুরিকাঘাত করে খুন ২ জনকে, সন্দেহভাজনকে গুলি

ম্যাঞ্চেস্টারে ছুরিকাঘাত করে খুন ২ জনকে, সন্দেহভাজনকে গুলি

Online Desk অক্টোবর 2, 2025
manchestar.jpg

ওঙ্কার ডেস্ক: ম্যাঞ্চেস্টারে ছুরিকাঘাতে মৃত্যু হল দু জনের। বৃহস্পতিবার ব্রিটেনের ম্যাঞ্চেস্টারে একটি সিনাগগের বাইরে ভিড়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার পর ছুরি দিয়ে হামলা করা হয়। ইয়োম কিপ্পুরের পবিত্র জিউশ ডে উপলক্ষে জড়ো হয়েছিলেন মানুষ। আর সেখানেই ঘটে গেল এই ঘটনা। দুই জনের মৃত্যুর পাশাপাশি গুরুতর ভাবে জখম হয়েছেন তিন জন।

গ্রেটার ম্যাঞ্চেস্টার পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে গুলি করা হয়েছে এবং মনে করা হচ্ছে তার মৃত্যু হয়েছে। হামলাকারীর কাছে বিস্ফোরক ডিভাইস ছিল কিনা তা তদন্ত করছে ঘটনাস্থলে থাকা বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট। রাজা তৃতীয় চার্লস এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি বলেছেন এই হামলায় তিনি ‘গভীরভাবে মর্মাহত এবং দুঃখিত’। অন্য দিকে প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার বলেছেন, ইহুদি সম্প্রদায় ইয়োম কিপ্পুর উদযাপন করার সময় ব্রিটেন জুড়ে সিনাগগগুলিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। এক্স হ্যান্ডেলে স্টারমার লিখেছেন, ‘ইহুদি ক্যালেন্ডারের সবচেয়ে পবিত্র দিন ইয়োম কিপ্পুরে এই ঘটনাটি ঘটেছে, এটি আরও ভয়াবহ।’

উল্লেখ্য, সাম্প্রতিককালে ব্রিটেনে যতগুলি হামলা হয়েছে। সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে ম্যাঞ্চেস্টারে। এই শহরে ২০১৭ সালে আরিয়ানা গ্র্যান্ডের একটি কনসার্টে আত্মঘাতী বোমা হামলায় ২২ জনের মৃত্যু হয়েছিল।

Post Views: 102

Continue Reading

Previous: দুর্যোগের আশঙ্কায় বিসর্জনে অতিরিক্ত সতর্কতা, গঙ্গার ঘাটগুলিতে কলকাতা পুরসভার ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম
Next: ‘গণতন্ত্রের উপর আক্রমণ ভারতের জন্য বড় ঝুঁকি’: কলম্বিয়ায় রাহুল গান্ধী

সম্পর্কিত গল্প

202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
ankita.jpg

‘অনেক ত্যাগ স্বীকার করেও ব্যর্থ’, আরও এক নিট পরীক্ষার্থীর আত্মহত্যা মহারাষ্ট্রে

Online Desk জুলাই 27, 2026

You may have missed

202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
cjp-sourav-das.jpg

‘প্রতিশ্রুতি রক্ষা করুন’, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারকে সময় বেঁধে দিল সিজেপি

Online Desk জুলাই 27, 2026
OM-BIRLA.png

লোকসভায় প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে ৬ ঘন্টা আলোচনা হতে পারে; বিকেল ৫টা পর্যন্ত কক্ষ মুলতুবি রাখার সিধান্ত

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.