Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • পশ্চিমবঙ্গ
  • বিধানসভা থেকে চুরি গেল বিধায়কের ফোন,হোস্টেল থেকে উদ্ধার করল‌ পুলিশ

বিধানসভা থেকে চুরি গেল বিধায়কের ফোন,হোস্টেল থেকে উদ্ধার করল‌ পুলিশ

Online Desk ফেব্রুয়ারি 11, 2025
untitled design

ওঙ্কার ডেক্স: বিধানসভার লবি থেকেই চুরি গেল বিধায়কের আই ফোন। অনেক খোঁজাখুঁজির পর উদ্ধার হল এম এল এ হোস্টেল থেকে।বিধায়কের ‘ফেস লক’ করা ছিল ফোনে। পাশাপাশি কড়া নিরাপত্তার ব্যবস্থাও রয়েছে বিধানসভা চত্বরে। তার মধ্যে কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন উঠছে। জানা গেছে,মঙ্গলবার সকাল ১১টা নাগাদ ওই ঘটনা ঘটে। বাজেট অধিবেশন চলছিল বিধানসভায়। তাই মঙ্গলবার বিধানসভায় উপস্থিত ছিলেন সব বিধায়ক। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর ও বিধানসভায় উপস্থিত ছিলেন। অন্যান্য দিনের মতোই এদিন লবিতে গিয়ে সোফায় বসেছিলেন। কিছুক্ষণ পর হাজিরার খাতায় সই করতে উঠে যান তিনি। এরপর আবারও সোফায় গিয়ে বসে পড়েন তিনি। বিধায়কের দাবি, “আমি গাড়ি থেকে ১০টা ৪০ মিনিটে নেমেছিলাম। ১০টা ৪২ নাগাদ লবিতে ঢুকে হাজিরা খাতায় সই করি। তার পর বিধায়ক জাকিরদার সঙ্গে কথা বলছিলাম। তার পরে বেল পড়ল। বিধানসভার অধিবেশন কক্ষের ভিতরে গেলাম।” নিজের হাতে থাকা অন্য একটি ফোন দেখিয়ে বিধায়কন আরও বলেন, “এটা হাতে ধরা ছিল। ফোন এসেছিল। কথা বলছিলাম। আর ওই ফোনটা আসনেই ফেলে গিয়েছিলাম। পাঁচ মিনিটের মধ্যেই ফিরে আসি। ফোন পাইনি। মার্শাল সাহেবকে জানিয়েছি।এদিকে বিধায়কের মোবাইল খুঁজতে মাঠে নামে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, পার্ক স্ট্রিট থানার পুলিশ বিধায়কের ফোন উদ্ধার করে,এমএলএ হস্টেলে বিধায়কের ঘর থেকেই।

Post Views: 125

Continue Reading

Previous: শাড়ি জুড়ে শুধুই মৃণাল সেনের ‘পদাতিক’, তেলেঙ্গানা বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে নতুন সাজে তাক লাগালেন মনামী
Next: ষষ্ঠ বারের মতো ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদী, ‘বন্ধু’কে স্বাগত ইমানুয়েল ম্যাক্রোঁর

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026
Emirates-flight.png

দুবাইয়ে সব উড়ান সাময়িকভাবে বন্ধ করল এমিরেটস, যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ

Online Desk মার্চ 7, 2026
micheal-clarke-australia-070326-1772864318.jpg

‘ভারতই বিশ্বকাপে সেরা দল’, ফাইনালের আগে ভবিষ্যৎবাণী অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.